রাজনীতি

বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত

বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত
বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত
বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত

বাঁ হাত নেই, ডান হাতেও দুই আঙুল, সেই ডান হাতেই ভর দিয়ে চলাফেরা করতে হয় সুদীপ্ত দে মান্তুকে (২৮)। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজের চেষ্টায় শিখেছেন ইলেকট্রনিকস পণ্য মেরামতের কাজ। সেই দক্ষতায় গড়ে তুলেছেন ব্যবসা। আট বছর ধরে নিজের উপার্জন...

বাঁ হাত নেই, ডান হাতেও দুই আঙুল, সেই ডান হাতেই ভর দিয়ে চলাফেরা করতে হয় সুদীপ্ত দে মান্তুকে (২৮)। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজের চেষ্টায় শিখেছেন ইলেকট্রনিকস পণ্য মেরামতের কাজ।

সেই দক্ষতায় গড়ে তুলেছেন ব্যবসা। আট বছর ধরে নিজের উপার্জনে চালাচ্ছেন সংসারের খরচ, স্বপ্ন পূরণের জন্য জমাচ্ছেন টাকাও। সুদীপ্তর বাড়ি মাদারীপুর শহরের নতুন শহর এলাকার হামিদ আখন্দ সড়কের ৩ নম্বর ওয়ার্ডে।

বাবা শ্যামল দে একটি টাইলসের দোকানে শ্রমিকের কাজ করেন। মা অলোকা রানী দে গৃহিণী। মা-বাবাসহ তাঁদের পরিবারের সদস্য চারজন।

এই তরুণ এখন স্বপ্ন দেখেন বড় একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান ও গরুর খামার গড়ার। .সুদীপ্তর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুদীপ্ত স্কুলজীবন থেকেই ইলেকট্রনিকসের কাজ শেখা শুরু করেন। ২০০৯ সালে স্কুলে পড়ার সময় অবসর পেলেই প্রতিবেশী বিপুল বাড়ৈয়ের ইলেকট্রনিকস পণ্যের দোকানে যেতেন।

সেখানে বিভিন্ন পণ্য মেরামতের কাজ দেখতেন। এভাবেই ধীরে ধীরে নষ্ট ইলেকট্রনিকস পণ্য মেরামতের কাজ শেখেন তিনি। পরে ওই দোকানে তিনি চার বছর কর্মচারী হিসেবে কাজ করেন।

ইলেকট্রনিকসের কাজ শেখার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন সুদীপ্ত। ২০১৪ সালে মাদারীপুর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস করেন। ২০১৭ সালে মাদারীপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

পরে ২০২৩ সালে ডিগ্রি পাস করেন। ২০১৮ সালে দোকান ভাড়া নিয়ে সুদীপ্ত নিজেই ব্যবসা শুরু করেন। পাশাপাশি চালিয়ে যান ইলেকট্রিশিয়ানের কাজ।

এভাবে আট বছর ধরে নিজের দক্ষতা ও শ্রমের মাধ্যমে আয় করছেন তিনি। দোকানের সব ধরনের খরচ মিটিয়ে প্রতিদিন তাঁর প্রায় দুই হাজার টাকা আয় হয়। .চাকরির চেষ্টাও করেছিলেন সুদীপ্ত।

২০১৮ সালে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ একটি পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে আর চাকরির জন্য আবেদন করেননি। নিজের শেখা কাজ ও ব্যবসার ওপর ভরসা করেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা রয়েছে তাঁর। মাদারীপুর শহরে বড় পরিসরে একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি বরিশালের গৌরনদীতে মামাবাড়িতে একটি গরুর খামার করার ইচ্ছাও রয়েছে।

স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন নিজের আয় থেকে তিনি এক হাজার টাকা জমিয়ে রাখেন। বছর দেড়েক ধরে তিনি এই টাকা জমাচ্ছেন। প্রতিবন্ধকতা নিয়ে কোনো হতাশা নেই সুদীপ্তর।

প্রথম আলোকে তিনি বলেন, ‘শারীরিক সমস্যা কখনো আমার কাছে সমস্যার কারণ হয়নি। বন্ধুরাই ছিল আমার শক্তি। বন্ধুরা আমাকে সব সময় সবকিছুতে নিজেদের কাছাকাছি রেখেছে।

আমি প্রতিবন্ধী, সেটা কখনো বুঝতে দেয়নি। স্কুলে পড়ার সময় বন্ধুরা যেভাবে সহযোগিতা করেছে, তা ভোলার নয়। ওদের জন্যই পড়ালেখা শেষ করতে পেরেছি।

পরিবার ও প্রতিবেশীরাও আমাকে সহযোগিতা করেছেন। কারও কাছ থেকে কটুকথা শুনতে হয়নি। জীবন নিয়ে আমি হতাশ নই, খুব সুখী মানুষ আমি।

’ .সুদীপ্ত আরও বলেন, ‘ব্যবসা আর ইলেকট্রনিকস পণ্য মেরামত করে ভালোই আছি। এখন আমার লক্ষ্য, একটি বড় ইলেকট্রনিকস পণ্যের দোকান ও গরুর খামার করা। টাকা জমিয়ে সেই লক্ষ্য পূরণের চেষ্টা করছি।

’প্রতিবেশী ব্যবসায়ী সঞ্জয় বাড়ৈর চোখের সামনেই বেড়ে উঠেছেন সুদীপ্ত। তাঁর বেড়ে ওঠা ও কর্মদক্ষতা তাঁকে মুগ্ধ করে। সঞ্জয় বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘সুদীপ্ত আমাদের গর্ব।

কাজের বাইরেও ওর আন্তরিকতার কমতি নেই। গরিব মানুষকেও সে সহযোগিতা করে। কেউ এসে খালি হাতে ফিরে যায় না।

’তবে সুদীপ্তকে নিয়ে এখনো মা-বাবা দুশ্চিন্তা করেন। ছেলে নিজের চেষ্টায় স্বাবলম্বী হলেও তাঁদের অবর্তমানে কীভাবে চলবেন, তা ভাবায় মা অলোকা রানীকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সুদীপ্ত যা করেছে, নিজের চেষ্টাতেই করেছে।

চোখের সামনে সবাই যখন স্বাভাবিক জীবনযাপন করে, তখন নিজের ছেলের এমন অবস্থা দেখতে মা হিসেবে কষ্ট লাগে। আমরা যখন থাকব না, তখন ওকে কে দেখবে। প্রতিবন্ধী ছেলে জন্ম দেওয়ার পর সরকারি ভাতার কার্ড করতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে।

অনেকে কটাক্ষ করেছেন। অনেক কষ্টে কার্ড করিয়েছি। এখন ও নিজের পায়ে দাঁড়িয়েছে, সংসারে কমবেশি খরচ দেয়।

’সুদীপ্তর জীবনসংগ্রামের গল্প শুনে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। তিনি বলেন, ‘সুদীপ্তকে কেউ দমিয়ে রাখতে পারেনি। শত বাধা পেরিয়ে তিনি এগিয়ে গেছেন।

তিনি সবার জন্য অনুপ্রেরণা। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাঁকে সহযোগিতা করতে চাই। তিনি আমাদের কাছেও গর্বের।

তাঁর কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে বা কোনো বিষয়ে আবেদন জানালে সাধ্যের মধ্যে তা দেওয়ার চেষ্টা করব।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV