বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী
সরকারি দপ্তরে বছরের পর বছর ঘুরেও মেলেনি প্রতিকার, উল্টো পোহাতে হয়েছে হয়রানি। অবশেষে দীর্ঘদিনের দুর্ভ...
জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা এবং রাজশাহীর কিছু এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ই...
জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা এবং রাজশাহীর কিছু এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনসিপিকে হুঁশিয়ার করে ছাত্রদল সেক্রেটারির ফেসবুক পোস্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটিতে এক নেতার পদায়নকে কেন্দ্র করে দলটির প্রতি হুঁশ...
রংপুরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড ও টার্মিনাল এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১১ কেভি ফিডারের লাইনের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো। রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। অন্যদিকে, নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে— দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকা। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ক্লু পাচ্ছে না পুলিশ, চিহ্নিত হয়নি অটোরিকশাটিও
ফাইল ছবিগায়ক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার কারণ উদঘাটন এবং কোনো সমীকরণে মি...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।