খেলাধুলাব্রেকিং

ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, মানুষের জন্য তা কতটা নিরাপদ

ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, মানুষের জন্য তা কতটা নিরাপদ
ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, মানুষের জন্য তা কতটা নিরাপদ
ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, মানুষের জন্য তা কতটা নিরাপদ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন কমিউনিকেশন ডিজঅর্ডারস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি: আবেদনের বিস্তারিত তথ্য
সম্পাদকের পছন্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন কমিউনিকেশন ডিজঅর্ডারস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি: আবেদনের বিস্তারিত তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগবৈকল্য বিভাগ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এক বছর মেয়াদি পেশাদার মাস্টার্স প...

ইদানীং তাজা ফুলের ওপর কৃত্রিম রং ব্যবহারের প্রবণতা বাড়ছে। কেন এমনটা করেন ফুল বিক্রেতারা। আর এই রং মানবশরীরের জন্য কি ক্ষতিকর?.ফুল সে যে রঙেরই হোক, কার না ভালো লাগে! তবে ইদানীং ফুলের দোকানগুলোয় তাজা ফুলের ওপর কৃত্রিম রং স্প্রে করার প্রবণতা বাড়ছে। সচরাচর যে রঙের ফুল দেখা ...

ইদানীং তাজা ফুলের ওপর কৃত্রিম রং ব্যবহারের প্রবণতা বাড়ছে। কেন এমনটা করেন ফুল বিক্রেতারা। আর এই রং মানবশরীরের জন্য কি ক্ষতিকর।

সহপাঠীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনানের লাশ
সম্পাদকের পছন্দ

সহপাঠীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনানের লাশ

সহপাঠীরা যখন তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনান আলতাফের (২৬) নিথর ...

.ফুল সে যে রঙেরই হোক, কার না ভালো লাগে। তবে ইদানীং ফুলের দোকানগুলোয় তাজা ফুলের ওপর কৃত্রিম রং স্প্রে করার প্রবণতা বাড়ছে। সচরাচর যে রঙের ফুল দেখা যায় না, ফুলকে সেই রঙে রাঙিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতেই এই কৌশল খাটানো হয়।

.১. সৌন্দর্য বৃদ্ধি ও আকর্ষণ: ক্রেতাদের নজর কাড়তেই মূলত ফুলে রং স্প্রে করা হয়। কৃত্রিম হালকা বা উজ্জ্বল রঙের ছোঁয়ায় সাদা বা হালকা রঙের ফুল মুহূর্তেই বর্ণিল ও চকচকে দেখায়। ২. ফুলে বৈচিত্র্য আনতে: অনেক সময় বিশেষ কোনো আয়োজন বা তোড়ার জন্য নির্দিষ্ট রঙের ফুলের প্রয়োজন হয়, যা প্রাকৃতিক উপায়ে সব মৌসুমে পর্যাপ্ত পাওয়া যায় না।

তখন পছন্দ অনুযায়ী রং স্প্রে করে ক্রেতাদের চাহিদা পূরণ করা হয়। ৩. বাসি ফুল তাজা দেখানো: পাপড়ি নেতিয়ে পড়া বা পুরোনো ফুলকে নতুন ও সতেজ দেখানোর জন্য বিক্রেতারা রঙের আস্তরণ ব্যবহার করেন, যাতে সহজেই ফুল বিক্রি করা যায়। .গোলাপ দিয়ে চা বানানোর রেসিপি.৪. পদ্মফুলের মৌসুমে রঙের ব্যবহার: সাধারণত পদ্মফুলের পাপড়ি খুব দ্রুত নেতিয়ে পড়ে।

সে জন্য ফুলের ওপর রং স্প্রে করলে পাপড়িগুলো স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে টান টান থাকে। রঙের ব্যবহার তাই সবচেয়ে বেশি হয় পদ্মফুলে। এ ছাড়া সাদা গোলাপ, চন্দ্রমল্লিকা, লিলিয়াম ফুলে কৃত্রিম রঙের আস্তরণ পড়ে।

৫. আমদানি করা রঙিন ফুল: চীন থেকে আমদানি করা চায়না মাম ও গোলাপের কিছু নির্দিষ্ট প্রজাতির ফুলে আগে থেকেই কৃত্রিম রং স্প্রে করা থাকে। এমনকি এসব ফুলের আয়ু বাড়াতে ফরমালিনও ব্যবহার হয়। এমনটাই জানান ম্যাগনিফিশেন্ট টাচ ইভেন্ট অ্যান্ড ফ্লাওয়ার শপের স্বত্বাধিকারী মো. শরিফ ইসলাম।

নিজের দোকানেই রং করা লিলিয়াম ফুল দেখালেন তিনি। লিলিয়াম ফুল এমনিতেই বিভিন্ন রঙের হয়, তবু কৃত্রিম রং দিয়ে রঙের মাত্রাটা আরও বাড়িয়ে নেওয়া হয়েছে। দোকানে আরও আছে চীন থেকে ফরমালিন সহযোগে আমদানি করা কুচকুচে কালো গোলাপ।

সচরাচর এমন কালো গোলাপের দেখা মেলে না। একেকটি কালো গোলাপের দাম এখানে ৮০০ টাকা করে। আর চারটি কালো গোলাপের একটি ফুলের তোড়ার দাম চাওয়া হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা।

.পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়.মিরপুর বোটানিক্যাল গার্ডেনের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ উদ্ভিদবিজ্ঞানী মো. শামসুল হকের মতে, কৃত্রিম কেমিক্যাল বা রং স্প্রে করা ফুল দেখতে কিছুটা আকর্ষণীয় মনে হলেও এর ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত। এতে আছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি। এ ধরনের স্প্রেতে সিনথেটিক রং, দ্রাবক ও প্রোপেল্যান্ট কেমিক্যাল থাকে।

ফুল হাতে ছোঁয়ার কারণে ত্বকে অ্যালার্জি হতে পারে, আর রঙের গন্ধ সরাসরি শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে শ্বাসকষ্ট বা মাথাব্যথার কারণও হতে পারে। .১. কৃত্রিম রং করা ফুলের পাপড়ির ওপর রঙের অসমান স্তর, স্প্রে করা রঙের ফোঁটা বা রাসায়নিক গন্ধ পাওয়া যায়। কেনার সময় গন্ধ ও পাপড়ির গঠন খেয়াল করুন।

২. উপহার হিসেবে রং করা ফুল পেলে তা নাকের কাছে না আনা এবং ফুল স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলা উচিত। ৩. আমাদের সহজাত প্রবৃত্তি হলো, ফুল পেলেই ঘ্রাণ নেওয়ার জন্য নাকের কাছে ধরি। শুধু কৃত্রিম রং করা ফুল নয়, স্বাভাবিক ফুলের ক্ষেত্রেও বিষয়টি সমান প্রযোজ্য।

কেননা ফুলের পাপড়ির ভাঁজে অনাকাঙ্ক্ষিত পোকামাকড়ের উপস্থিতি থাকতে পারে.অপরাজিতা ফুলের চায়ে মিলবে এই ৬ উপকার।

নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট
সম্পাদকের পছন্দ

নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট

দীর্ঘদিন ইসরায়েল শাসন করা বেনিয়ামিন নেতানিয়াহুকে তাঁর নেতৃত্বাধীন নতুন জোট সরকারে রাখা হতে পারে বলে ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV