পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত

পাবনার বেড়ায় কৃষকদের প্রাকৃতিক কৃষি সম্মাননা প্রদান
প্রান্তিক কৃষকদের পরিবেশবান্ধব চাষাবাদ এবং প্রাকৃতিক ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে ‘প্রাকৃতিক...
ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে গত দুটি সরকার। এ সরকারের সময়েও দুটি ভিন্ন চিন্তা দেখা গেছে। এবার পাইপলাইনে করে ভোলার গ্যাস জেলার বাইরে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ...
ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে গত দুটি সরকার। এ সরকারের সময়েও দুটি ভিন্ন চিন্তা দেখা গেছে। এবার পাইপলাইনে করে ভোলার গ্যাস জেলার বাইরে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ
নিজস্ব ঐতিহ্য, কারুশিল্প ও সৃজনশীলতাকে ভিত্তি করে বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানি...
ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে এ পাইপলাইন। এতে দেশে গ্যাস সরবরাহ বাড়বে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, ভোলায় গ্যাসের মজুত, চাহিদা, উৎপাদন ও ভবিষ্যতে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছে জ্বালানি বিভাগ।
আইএসও ট্যাংকার বা সিলিন্ডারে ভরে গ্যাস আনার চেয়ে পাইপলাইন বেশি কার্যকর হতে পারে। সবার মতামত বিবেচনা করে ওই বৈঠকেই পাইপলাইন নির্মাণের সম্মতি দেন প্রধানমন্ত্রী। .সরকার ক্ষমতায় আসার পর এলএনজি করে আইএসও ট্যাংকারে ভরে আনার চিন্তা শুরু করে।
তবে বিশ্লেষণ করে জানা যায়, এটি ব্যয়বহুল ও বাস্তবসম্মত নয়। তাই ভোলায় ব্যবহারের পাশাপাশি পাইপলাইনে করে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। .এর আগে গত আওয়ামী লীগ সরকারের সময় পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটি এগোয়নি।
বরং ভোলার গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) করে সিলিন্ডারে ভরে ঢাকায় আনা শুরু হয়। যদিও মাত্র একটি বেসরকারি কোম্পানিকে সুবিধাটি দেওয়া হয়েছিল। ফলে যে পরিমাণ আনার কথা, তা আনা যায়নি।
গত অন্তর্বর্তী সরকারের সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) করে আনার প্রক্রিয়া শুরু হয়। এর পাশাপাশি ভোলার গ্যাস কাজে লাগিয়ে জেলাটিতে শিল্পকারখানা, সরকারি সার কারখানা ও বিশেষ শিল্পাঞ্চল তৈরির উদ্যোগ নেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলএনজি করে আইএসও ট্যাংকারে ভরে আনার চিন্তা শুরু করে।
.পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির সম্ভাবনা কতটা.বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, পাইপলাইনের কাজ শুরু করার পাশাপাশি ভোলায় গ্যাস উৎপাদন বাড়ানোর কার্যক্রমও চলছে। নতুন করে গ্যাস অনুসন্ধানের জরিপ পরিচালনা করা হবে। যারা ভোলায় বিনিয়োগ করবে, তাদেরসহ স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি জাতীয় পাইপলাইনে যাবে।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, ভোলার তিনটি গ্যাসক্ষেত্র মিলিয়ে ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে বলে ধারণা করছে পেট্রোবাংলা। বর্তমানে ৯টি কূপ থেকে উৎপাদনক্ষমতা দিনে ১৮ কোটি ঘনফুট। যদিও চাহিদা না থাকায় অর্ধেকের কম উৎপাদন করা হচ্ছে।
আরও ১০টি কূপ খনন করা হলে দিনে ২০ কোটি ঘনফুট উৎপাদনক্ষমতা বাড়বে। এর মধ্যে বর্তমানে ৫টি কূপ খননের কাজ চলছে। বাকি ৫টির দরপত্র প্রক্রিয়াধীন।
.ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে। একই সংস্থা ২০১৮ সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থ।
তারা ২০২৩ সালে আবিষ্কার করে ইলিশা গ্যাসক্ষেত্র। এ দুটি গ্যাসক্ষেত্র থেকে এখনো উৎপাদন শুরু হয়নি। .খরচ হতে পারে সাড়ে ৪ হাজার কোটি টাকাপেট্রোবাংলা ও গ্যাস সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় কোম্পানি গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (জিটিসিএল) সূত্র বলছে, ভোলা-বরিশাল ৯৬ কিলোমিটার পাইপলাইন তৈরি করতে ১ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
২৪ ইঞ্চি এ পাইপলাইনের পাশে ভবিষ্যতে আরেকটি লাইন করার জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই খরচ একটু বাড়তে পারে। আর বরিশাল-খুলনা ১০৫ কিলোমিটার ৩০ ইঞ্চি পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই চলছে।
এটি খুব শিগগির সমাপ্ত হবে। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইনে সাড়ে ৪ হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
.বিনিয়োগের জন্য ভোলা সম্ভাবনাময়। গ্যাসের প্রতিশ্রুতি নিয়েই বিনিয়োগ করা হয়েছে। ব্যবসায়ীরা অনেক হিসাব–নিকাশ করেই বিনিয়োগ করেন।
ভোলায় কর্মসংস্থানও হবে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী .ভোলায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করে সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় এক হাজার একর জমিতে শিল্পপার্ক গড়ে তুলতে চায় প্রাণ-আরএফএল। এতে ২৫ হাজারের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হতে পারে।
২০২৮ সালের মধ্যে পুরোপুরি উৎপাদনে যাবে ভোলার শিল্পপার্ক। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রথম আলোকে বলেন, বিনিয়োগের জন্য ভোলা সম্ভাবনাময়। তাই স্থানীয় চাহিদা নিশ্চয়ই আগে মেটানো হবে।
পাইপলাইনের উদ্যোগ ইতিবাচক। তবে গ্যাসের মজুত, ভোলার সম্ভাবনাসহ সব দিক চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। .চাহিদা থাকলেও সিলিন্ডারে গ্যাস আসছে সামান্য।
ভারত, চীন, ,
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoVessels at the Strait of Hormuz, as seen f...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।