রাজনীতি

'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'

'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'
'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'
'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'

ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৯ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটসন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে রাজধানীতে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং নতুন গবেষণা বলছে বাংলাদ...

ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৯ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটসন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে রাজধানীতে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং নতুন গবেষণা বলছে বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু - বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার শিরোনামে গুরুত্ব পেয়েছে এসব খবর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম— নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা। এ খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক নাশকতা শুরু হয়েছে।

গত কয়েক দিন ধরেই বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণের যে ঘটনা, তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নেমে এসেছে। তা রুখতে মাঠে নেমেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে রাজধানীর মোড়ে মোড়ে দল বেঁধে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে গতকাল বুধবার।

কোথাও কোথাও নাশকতার প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। এছাড়া, সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে পুলিশকে মোড়ে মোড়ে তল্লাশি চালাতে দেখা গেছে। তবে, এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল নাশকতার ঘটনা ঘটেছে।

যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলা যাবে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান খবর— Govt to issue special subsidised rice for RMG workers; অর্থাৎ পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ভর্তুকি মূল্যে চাল দেবে সরকার। এ খবরে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে একটি বিশেষ 'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে এলো এমন সিদ্ধান্ত। এ কর্মসূচির আওতায় একজন পোশাক শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে তিন মাসব্যাপী এই কর্মসূচি পরিচালনার পরিকল্পনা করেছে।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থায়নের অনুরোধ জানিয়ে গত ১১ নভেম্বর অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে ৪,৫০০ টন চাল বরাদ্দের পাশাপাশি ট্রাক ভাড়া, পরিবহন খরচ এবং প্রশাসনিক ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা জানানো হয়েছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম— বই এবার আগেভাগে, সংশয় শুধু মানে।

এই খবরে বলা হয়েছে, আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই এবার আগেভাগেই পাচ্ছে শিক্ষার্থীরা। বই ছাপানোর কাজ প্রায় শেষের পথে থাকায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যবই পাওয়া নিয়ে কোনো সংশয় না থাকলেও বইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না।

মুদ্রণকারীদের বিরুদ্ধে দরপত্রের শর্তের নির্ধারিত মানের চেয়ে কম জিএসএমের কাগজ এবং নিম্নমানের কালি ব্যবহার করে ব‍ই ছাপানোর অভিযোগ এবারও উঠেছে। এনসিটিবি সূত্র বলেছে, নিম্নমানের কাগজ ও ছাপার কারণে এরই মধ্যে প্রায় ৯ লাখ ফর্মা বাতিল করা হয়েছে এবং সম্পূর্ণ প্রস্তুত করা ১২ হাজার বই কেটে ফেলা হয়েছে। অনিয়মের অভিযোগে অন্তত ২৫টি মুদ্রণপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ছাপানোর কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। ১১ নভেম্বর ২০২৬সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন। ১১ নভেম্বর ২০২৬শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন।

১১ নভেম্বর ২০২৬End of বিবিসি বাংলায় আরও পড়ুন:। আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা। বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন। বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। টাইমস অব বাংলাদেশের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— Two children die every hour, pneumonia still ignored; অর্থাৎ প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে দুটি শিশু, নিউমোনিয়া এখনো উপেক্ষিত।

খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি ঘণ্টায় পাঁচ বছরের কম বয়সী প্রায় দুটি শিশু নিউমোনিয়ায় মারা যায়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দিন, মাস কিংবা বছরের শেষে এসব মৃত্যুর কোনো হিসাব বা প্রতিবেদন প্রকাশ করে না। প্রতি বছর দেশে নিউমোনিয়ায় মারা যায় ২৪ হাজার থেকে ২৬ হাজার শিশু।

এত মৃত্যুর পরও এই রোগ মোকাবেলায় পর্যাপ্ত চিকিৎসা বা সচেতনতা নেই। পরিবারের লোকজন ঠিকমতো বিপদের লক্ষণ বুঝতে না পারায় অনেক সময় শিশুকে হাসপাতালে নিতে দেরি করে ফেলেন। তবে হাসপাতালে পৌঁছালেও যে পুরো চিকিৎসা মিলবে, তারও নিশ্চয়তা নেই।

উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিউমোনিয়া শনাক্ত করার যন্ত্র, গুরুতর রোগীর চিকিৎসা এবং পর্যাপ্ত অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। জার্নাল অব গ্লোবাল হেলথে প্রকাশিত দেশের একটি গবেষণায় দেখা গেছে, নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুদের ৪৮ শতাংশই মারা গেছে বাড়িতে, ৪৪ শতাংশ হাসপাতালে এবং ৮ শতাংশ হাসপাতালে নেওয়ার পথে। এমনকি ৭ শতাংশ শিশুর জন্য কোনো চিকিৎসাই নেওয়া হয়নি।

সরকারি হিসাব বলছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৪ শতাংশ মৃত্যুর জন্যই দায়ী নিউমোনিয়া। আর নিউমোনিয়া সংক্রমণের হারে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। খুলনার মানুষ বাঁচতে চায়— সমকালের প্রধান খবর এটি।

এ খবরে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। খবরে বলা হয়েছে, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, 'এভাবে চললে খুলনার মানুষ বাঁচবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি শহরে বসবাস করবে।

এর পরবর্তী ধাপ হচ্ছে, মানুষ আর এই শহরে থাকবে না। ব্যবসায়ীরা অলরেডি খুলনা ত্যাগ করেছেন। তার এ বক্তব্যে খুলনায় আইনশৃঙ্খলার অবনতি এবং এর থেকে সৃষ্ট নাগরিক নিরাপত্তাহীনতার সত্যিকারের চিত্র ফুটে উঠেছে।

পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটে। আর গত সাড়ে ১০ মাসে ৭৭ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ২৫ জনকেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে শতাধিক মানুষকে। সম্প্রতি শুরু হয়েছে ব্যাপক চাঁদাবাজি। সম্প্রতি খুলনা সফর করেন পুলিশের মহাপরিদর্শক।

ওই দিনও একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে হামলা-ভাঙচুর করে সন্ত্রাসীরা। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরের দিনও জোড়া খুনের ঘটনা ঘটে খুলনায়। এক ঘন্টা আগেইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা১১ নভেম্বর ২০২৬ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল১০ নভেম্বর ২০২৬End of বিবিসি বাংলার আরও সংবাদ:।

বণিক বার্তার প্রধান শিরোনাম— অর্থনৈতিক সমুদ্রসীমার ৭০ শতাংশের তথ্যই নেই মৎস্য অধিদপ্তরের কাছে। এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি। কিন্তু অর্থনৈতিক সমুদ্রসীমার প্রায় ৭০ শতাংশ এলাকারই পর্যাপ্ত তথ্য নেই সরকারের কাছে।

এমনকি সম্পদ অনুসন্ধানে সক্ষমতাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ফলে গভীর সমুদ্রের বড় একটি অংশে কোথায় কী প্রজাতির মাছ, কী পরিমাণ মজুদ রয়েছে কিংবা কোন এলাকায় মাছের প্রজনন হয়, এসব বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর। প্রায় চার দশক আগের জরিপ পদ্ধতি ও সীমিত সক্ষমতার একটি গবেষণা জাহাজ দিয়ে চলছে সামুদ্রিক মৎস্যসম্পদের অনুসন্ধান।

ফলে গভীর সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় চালানো যাচ্ছে না নিয়মিত সমীক্ষা। বিদেশী গবেষণা সংস্থার সহায়তায় মাঝেমধ্যে জরিপ হলেও নিজস্ব সক্ষমতায় সমুদ্রসম্পদের পূর্ণাঙ্গ চিত্র তুলে আনা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য আধুনিক গবেষণা জাহাজ, প্রযুক্তি ও দক্ষ জনবলের পাশাপাশি আইনি কাঠামোর সংস্কারও জরুরি।

অন্যথায় বিপুল সামুদ্রিক সম্পদের সম্ভাবনা অজানাই থেকে যাবে। চুরি ঠেকানোর পাইপলাইনেই তেল চুরি— কালের কণ্ঠের প্রধান খবর এটি। এই প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেল চুরি ও পরিবহন ব্যয় কমাতে প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনই এখন তেল চুরির নতুন ক্ষেত্র হয়ে উঠেছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনায় নিরাপত্তা ও অটোমেশন ব্যবস্থার গুরুতর দুর্বলতা ধরা পড়েছে। গত ৮ জানুয়ারি এ ঘটনা প্রকাশ্যে এলেও এর আগে দীর্ঘ সময় ধরে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে তেল চুরির চেষ্টা চলছিল। অন্যদিকে, চট্টগ্রাম থেকে ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের দুই দফায় তিন লাখ ৭৫ হাজার ৪১৮ লিটার ডিজেলের হিসাব পাওয়া যাচ্ছে না।

ডিপোর দুটি ট্যাংকের ধারণক্ষমতা নির্ধারণে বড় ধরনের অসংগতি এবং ক্যালিব্রেশন সনদে কারসাজির অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, পাইপলাইন নির্মাণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজেও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। এদিকে, হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট বহনকারী পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরির ঘটনা ঘটেছে।

পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে দুই দিনে চার হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল— মানবজমিনের প্রধান খবর এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশব্যাপী সারের ডিলার নিয়োগ নিয়ে গতকাল বুধবার জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান। মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী।

বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক সরকার ও বিরোধী দলের— নয়া দিগন্তের প্রধান সংবাদ এটি। এতে বলা হয়েছে, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা দেখা যাচ্ছে, সেটির কথা উল্লেখ করেই গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়টি সমর্থন করেন। মধ্যরাত থেকে ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসায়— প্রথম আলোর প্রধান খবর এটি। দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতাল।

এতে রোগীরা সেবা নিতে গিয়ে কী পরিস্থিতির শিকার হচ্ছেন, তা ওঠে এসেছে এই খবরে। সারাদেশের উপজেলা ও জেলাপর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্যানসার রোগী ও সন্দেহভাজন ক্যানসার রোগীদের এই হাসপাতালে পাঠানো (রেফার করা) হয়। অন্যদিকে, দরিদ্র রোগীদের শেষ ভরসার স্থান এই হাসপাতাল।

হাসপাতালটিতে রোগ শনাক্তের পরীক্ষার খরচ কম, ওষুধে খরচ কম, চিকিৎসা বিনা মূল্যে। কিন্তু হাসপাতালটিতে চিকিৎসা পাওয়ার জন্য ভোগান্তির শেষ নেই। রোগীর স্বজনেরা রোগ পরীক্ষার সিরিয়াল পেতে আগের মধ্যরাত থেকে লাইন দেন।

গত এক যুগে হাসপাতালটির শয্যা বাড়লেও জনবল বাড়েনি। চিকিৎসা সরঞ্জামের একটি অংশ দীর্ঘদিন ধরে অচল। ওদিকে, সারাদেশ থেকে আসা ক্যানসার রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ভোগান্তিহীন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না।

এমনকি, রোগীদের রেডিওথেরাপির জন্য ২০২৮ সালে সময় দেওয়া হচ্ছিল। এ নিয়ে সমালোচনা হওয়ার পর তারিখ দেওয়ার পদ্ধতি পরিবর্তন এনেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন রোগীদের ছয় সপ্তাহ পরপর খোঁজ নিতে বলা হয়।

সূত্র: bbc bangla

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV