খেলাধুলা

নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন: আইজেনকোট

নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন: আইজেনকোট
নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন: আইজেনকোট
নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন: আইজেনকোট ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক
সম্পাদকের পছন্দ

জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা ব...

১০ নভেম্বর জেরুজালেমের নেসেটে ইসরাইলের ২৬তম সংসদের উদ্বোধনের দিনে গাদি আইজেনকোট, বেঞ্জামিন নেতানিয়াহু, আইজ্যাক হারজোগ এবং অন্যান্যরা একটি ফটোসেশনে অংশ নেন। ছবি- রয়টার্সইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকা...

১০ নভেম্বর জেরুজালেমের নেসেটে ইসরাইলের ২৬তম সংসদের উদ্বোধনের দিনে গাদি আইজেনকোট, বেঞ্জামিন নেতানিয়াহু, আইজ্যাক হারজোগ এবং অন্যান্যরা একটি ফটোসেশনে অংশ নেন। ছবি- রয়টার্সইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশটির সাবেক সেনাপ্রধান ও সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট এবং তার মিত্ররা নেতানিয়াহু সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাতিল ও নতুন করে তদন্তের উদ্যোগ নিয়েছেন।

সন্ধ্যায় সারা দিনের খবর
সম্পাদকের পছন্দ

সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভ...

মঙ্গলবার জেরুজালেমে ইসরাইলের ২৬তম পার্লামেন্ট নেসেটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতেই আইজেনকোটের নেতৃত্বাধীন বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক জোট একাধিক আইন প্রণয়নের প্রস্তাব সামনে আনে। এসব উদ্যোগে ইসরাইলি আরব আইনপ্রণেতাদের সমর্থনও পাওয়া গেছে।

তবে তাদের এই ভূমিকা নেতানিয়াহুর সমর্থক এবং আইজেনকোটের জোটের ডানপন্থি অংশের মধ্যেও বিতর্ক সৃষ্টি করেছে। আইজেনকোটের দল ইয়াশার জানিয়েছে, তারা নতুন পার্লামেন্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরাইলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন।

ওই হামলাকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে বিবেচনা করা হয়। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই এ ধরনের স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন। নিজের কোনো দায় থাকার কথা অস্বীকার করে তিনি রাজনৈতিকভাবে নিয়োগ করা কমিশনের মাধ্যমে তদন্তের পক্ষে অবস্থান নিয়েছেন।

এ ছাড়া নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কারের নামে নেওয়া বিতর্কিত উদ্যোগগুলো পুরোপুরি বাতিলের প্রস্তাবও দিয়েছে আইজেনকোটের দল। এসব সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে একসময় ইসরাইলে ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ হয়েছিল। তবে গত তিন বছরের যুদ্ধের ঘটনায় সেই আন্দোলন অনেকটাই আড়ালে চলে যায়।

নতুন পার্লামেন্টের স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও নিজেদের অবস্থান শক্ত করেছে আইজেনকোটের জোট। তারা সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে স্পিকার করার জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছে বলে জানিয়েছে। তবে সরকার গঠনের ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা কাটেনি।

আইজেনকোট কিংবা নেতানিয়াহু—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে পারেননি। প্রায় দুই দশক ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাব বিস্তার করা নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকাও এখন বড় চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি রাজনীতিতে আসা ৬৬ বছর বয়সী আইজেনকোট শপথ গ্রহণের আগে বলেন, ‘এই জটিল পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সরকার গঠন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের পর নেতানিয়াহুও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠীর কাছ থেকে ইসরাইল বড় ধরনের হুমকির মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলের দুটি বড় ধরনের বিমান হামলার পরও ইরানের সরকার টিকে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ক্ষমতা হারানোর ঝুঁকির পাশাপাশি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের আশঙ্কাও রয়েছে নেতানিয়াহুর সামনে। ক্ষমতার বাইরে গেলে এসব মামলার পরিণতি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গত সপ্তাহে ট্রাম্পের দল ডেমোক্র্যাটদের কাছে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা এমন আন্তর্জাতিক চাপের মুখোমুখি হব, যার লক্ষ্য হবে পারমাণবিক অস্ত্রধারী ইরানকে মেনে নেওয়া এবং আমাদের ধ্বংস করতে চাওয়া এই সন্ত্রাসী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে, নেতানিয়াহু ও ট্রাম্প আগেও দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে।

নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করে আইজেনকোট একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন। তার অভিযোগ, নেতানিয়াহু এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। আইজেনকোট বলেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন।

আরব আইনপ্রণেতাদের নিয়ে উত্তেজনা। গত রোববার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের হাতে তুলে দেন। এ জন্য তাকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে।

প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে হারজগ আইনপ্রণেতাদের নতুন নির্বাচন এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও সমঝোতার জন্য সবাইকে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তবে অধিবেশন শুরু হওয়ার পরপরই আইনপ্রণেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ইসরাইলি আরব আইনপ্রণেতাদের সমর্থনে আইজেনকোটের মনোনীত স্পিকার মাতান কাহানার নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

নেতানিয়াহুর কট্টর ডানপন্থি সরকারের প্রতি ক্ষোভের কারণে এবারের পার্লামেন্টে আরব আইনপ্রণেতাদের সংখ্যা ঐতিহাসিকভাবে বেড়েছে। তবে আইজেনকোটের জোটের সদস্য আভিগদর লিবারম্যান আরব আইনপ্রণেতাদের সমর্থননির্ভর কোনো সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী থাকলেও বর্তমানে তিনি তার কড়া সমালোচক।

তবে নিরাপত্তা ও সামরিক নীতির ক্ষেত্রে দুজনের অবস্থানে মিল রয়েছে। মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে ইসরাইলের জাতীয় সংগীত পরিবেশনের সময় কয়েকজন আরব আইনপ্রণেতা অধিবেশনকক্ষ ছেড়ে বেরিয়ে যান। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর এসব আইনপ্রণেতা জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা এড়াতেই অধিবেশন ত্যাগ করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লিবারম্যান প্রশ্ন তোলেন, ‘আপনারা কি তাদের নিয়ে সরকার গঠন করতে চান। এদিকে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও অন্তর্বর্তী সরকারের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির অধিবেশন চলাকালে আরব আইনপ্রণেতাদের বৃহত্তম জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনকে উদ্দেশ করে চিৎকার করেন। তিনি প্রশ্ন করেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি।

’ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, তুলনামূলক মধ্যপন্থি হিসেবে পরিচিত ইসরাইলি আরব দল রামের নেতা মানসুর আব্বাস নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সমস্যার সমাধানের অংশ হতে চাই।

অতি-ধর্মীয় ইহুদিদের সমর্থন চায় লিবারম্যান। আরব আইনপ্রণেতাদের সঙ্গে জোট গঠনে আপত্তি থাকায় লিবারম্যান বিকল্প হিসেবে অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছেন। অথচ বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে তিনি বছরের পর বছর ধরে এসব গোষ্ঠীর সমালোচনা করে আসছেন।

আইজেনকোটের মূল জোটের আসনসংখ্যা ৪৮। আরব আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব। তবে তাদের সরকারে সরাসরি যোগ দেওয়ার পরিবর্তে বাইরে থেকে সমর্থন দেওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অতি-ধর্মীয় ইহুদিদের দুটি দলের হাতে রয়েছে ১৩টি আসন। এর মধ্যে সাতটি আসন রয়েছে ইউনাইটেড তোরাহ জুডাইজমের। দলটি এখনো নেতানিয়াহুর প্রতি নতুন করে সমর্থনের প্রতিশ্রুতি দেয়নি।

ফলে নেতানিয়াহুর পক্ষে থাকা আসনসংখ্যা ৪৬-এ দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে অতি-ধর্মীয় ইহুদি দলগুলোকে নিজের পক্ষেই রাখার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তারা আপনাদের চাঁদ-তারা দেওয়ার প্রতিশ্রুতি দেবে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা যদি বামপন্থিদের নেতৃত্বে সরকার গঠন করতে পারে, তাহলে তাদের দেওয়া সব প্রতিশ্রুতি মুহূর্তেই উধাও হয়ে যাবে। নতুন পার্লামেন্টে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইজেনকোটের নেতৃত্বে নতুন জোট শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারে কি না, এখন সেটিই ইসরাইলের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সম্পাদকের পছন্দ

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার দেশের কয়েকটি এলাকা...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV