রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / দুপুর ১২:২৯ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা
দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়...

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার বেলা ১১টায় আইডিইবি জেলা শাখার উদ্যোগে শহরের ইনস্টিটিউট মাঠ থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় আইডিইবি জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান জুয়েল এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। সভায় স্বাগত বক্তব্য দেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন। আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও প্রকৌশলী আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে আইডিইবি জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ জি এন ভট্টাচার্য, চাকরিবিষয়ক সম্পাদক মো. আব্দুল মোমিনসহ সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এইচএইচ পলিটেকনিক ইনস্টিটিউট, পুনর্ভবা, অ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা ও উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা এ র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে আগামী বছরের ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞানমেলা। ‘আমাদের গ্রাম ...

জাতীয়

অক্টোপাসের কৌশল কাজে লাগিয়ে তৈরি করা হবে রোবট

অসম্ভব রকমের সরু ফাঁকফোকর দিয়ে অনায়াসে গলে যেতে পারে অক্টোপাস। তবে প্রাণীটি কীভাবে এই অবিশ্বাস্য কাজটি করে, বিজ্ঞানীরা এবার তার বি...

জাতীয়

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ তাঁর মেয়েরা পাবে না কেন

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে...

জাতীয়

‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে’, বিশ্বমঞ্চে যাওয়ার আগে মাহি

‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো’- পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান মাহির সবচেয়ে বড় শক্তি। ‘মিস ইউ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV