দেখবেন, শামুকে যেন পা না কাটে

পেটের দায়ে প্রতিবছরের মতো এবারও শামুকের খোঁজে চলনবিলে এসেছিলেন উত্তরের আদিবাসীরা।জলবায়ুবিষয়ক বুদ্ধিজীবীদের তাড়া খেয়ে হোক কিংবা নিজেদের ভাইরাল করার তাড়নায়, স্থানীয় প্রশাসন কুড়িয়ে আনা শামুক জব্দ করে, কয়েকজনকে জেলহাজতে পাঠিয়ে দেয়। ক্যামেরায় ধারণ করা হয় আদিবাসীদের অসহায়তা আ...
পেটের দায়ে প্রতিবছরের মতো এবারও শামুকের খোঁজে চলনবিলে এসেছিলেন উত্তরের আদিবাসীরা। জলবায়ুবিষয়ক বুদ্ধিজীবীদের তাড়া খেয়ে হোক কিংবা নিজেদের ভাইরাল করার তাড়নায়, স্থানীয় প্রশাসন কুড়িয়ে আনা শামুক জব্দ করে, কয়েকজনকে জেলহাজতে পাঠিয়ে দেয়। ক্যামেরায় ধারণ করা হয় আদিবাসীদের অসহায়তা আর কান্নাকাটির ছবি।
সেসব প্রচারও করা হয়। জনমতের চাপে শেষ পর্যন্ত কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। মামলা থেকে কি তাঁরা মুক্ত হয়েছেন।
তাঁদের কি এখন নিয়ম করে আদালতে হাজিরা দিতে হবে। প্রশ্ন শুধু এ দুটি নয়, আরও প্রশ্ন আছে—আদিবাসীরা কি জানতেন, এখন থেকে জলাভূমি, খাল–বিল থেকে আর শামুক-ঘুগলি আহরণ করা যাবে না। .কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চলনবিলের মাটির ঘর.ছেলেবেলায় বর্ষার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শরতের শেষে আর হেমন্তে খাল–বিল সেঁচে যে মাছ ধরতাম, তাতে অনেক শামুক-ঘুগলি থাকত।
বাড়ির হাঁস-মুরগির খাবার হতো সেসব। সাঁওতাল পরগনায় গিয়ে দেখি, শামুক–ঝিনুক খুবই উপাদেয় ও পুষ্টিকর খাবার। এর কদর আরও বেশি দেখলাম ইংল্যান্ডে।
সেখানে উপাদেয় আর বনেদি খাবারের তালিকায় আছে ‘ককল’। ব্রিটিশদের ওয়াইল্ড ককল খুব পছন্দের খাবার। ইংল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলে মোরকাম্ব বে–তে (যা আইরিশ সাগরের অংশ) অনেক কষ্ট করে লোনাপানিতে ভিজে ভিজে ককল সংগ্রহ করতে হয়।
এই হাড়ভাঙা পরিশ্রমের কাজে এখন লোক পাওয়া কঠিন। তাই ককল দালালেরা টার্গেট করেন বেআইনি অভিবাসী শ্রমিকদের। দালালদের অত্যাচার আর অন্যায্য মজুরির শিকলে বাঁধা শ্রমিকদের কোনো উপায় ছিল না।
শেষ পর্যন্ত সুস্বাদু ককলের খোসায় একদিন ব্রিটিশদের পা কাটে। .সেটা ২০০৪ সালের কথা। ৫ ফেব্রুয়ারি রাতে চীনের ফুজিয়ান প্রদেশ থেকে আসা একদল অভিবাসী শ্রমিক মোরকাম্ব বে-র বিস্তীর্ণ বালুচরে ককল সংগ্রহ করছিলেন।
তাঁরা কাজ করছিলেন একজন দালাল বা গ্যাংমাস্টার-ধরনের শ্রমিক সরবরাহকারীর অধীনে। শ্রমিকদের অধিকাংশেরই স্থানীয় ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে ধারণা ছিল না। অনেকেই ইংরেজি জানতেন না এবং সমুদ্রের জোয়ার-ভাটার বিপদ সম্পর্কেও প্রশিক্ষিত ছিলেন না।
সন্ধ্যার পর দ্রুত জোয়ার আসতে শুরু করে। বালুচরের নিচু জায়গা, গভীর খাত ও চ্যানেল দিয়ে পানি দ্রুত এগিয়ে এসে তাঁদের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মোট ২৩ জন শ্রমিক সাগরে হারিয়ে যান।
সেবার অনেক কষ্টে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। একজনের মরদেহ মেলে ছয় বছর পর, ২০১০ সালে। আরেকজনের মরদেহ আর কখনো মেলেনি।
ব্রিটিশ পার্লামেন্টে বিষয়টি নিয়ে ২০১৪ সালে পূর্ণাঙ্গ আলোচনা হয়। হয়তো একদিন আমাদের পার্লামেন্টেও চলনবিল–কাণ্ড নিয়ে আলোচনা হবে। তাঁদের লেগেছিল ১০ বছর, আমাদের হয়তো লাগবে ১০০ বছর।
.এর সোজাসাপটা উত্তর হচ্ছে, পেটের দায়ে, পুষ্টির খোঁজে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সাঁওতাল, ওঁরাওসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জমিজমা আমরা হাতিয়ে নেওয়ার পর তাঁদের খাদ্যনিরাপত্তা বলে এখন আর কিছু নেই। চাষের বাইরে প্রকৃতিতে জন্ম নেওয়া নানা ধরনের শাকপাতা, মূল ও শিমুল এখন আর তাঁদের নাগালে নেই।
আমিষের প্রধান উৎস ছিল শামুক, ঝিনুক ও কাঁকড়া। আশপাশের খাল–বিল ও পুকুরে এগুলো প্রচুর পাওয়া যেত। এখন আর খাস জলমহাল বলে কিছু নেই।
পুকুরগুলো মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়। মাছ চাষে বিষপ্রয়োগ এবং জলাশয়ে শামুক-ঝিনুকের সংখ্যা কমে যাওয়ার কারণে নিজেদের এলাকায় এসব খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে বছরের এই সময়ে তাঁদের ছুটতে হয় রাজশাহীর দারুশা বিল ও নাটোরের চলনবিলে।
বিলে পানি কমে আসা ছাড়াও কার্তিক মাসের এই সময়ে দিনমজুর আদিবাসীদের হাতে কাজ থাকে না। বলা যায়, এটি তাঁদের মৌসুমি একটি কাজ হয়ে উঠেছে। সংগৃহীত শামুক বাজারে নিয়ে তাঁরা বেচাকেনা করেন না।
তাই সেই অর্থে এটি কোনো আয়রোজগারের পথ নয়, জীবিকাও নয়। তবে এখন নানা ফিড কোম্পানির প্ররোচনায় পড়ে স্থানীয় প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরাও চলনবিলে শামুক সংগ্রহ করেন। সেটি তাঁরা করেন বিক্রির জন্য।
চলনবিল–কাণ্ডে কিন্তু তাঁদের লক্ষ্যবস্তু করা হয়নি। একজন স্থানীয় শামুক সংগ্রহকারীকে ধরা হয়নি, হয়রানি তো অনেক দূরের কথা। .আমরা না জানলেও আদিবাসীরা জানেন শামুকের প্রজনন ও ডিম পাড়ার সময়।
গবেষণায় জুন থেকে সেপ্টেম্বর মাসকে প্রধান প্রজননকাল হিসেবে উল্লেখ করা হয়েছে। অক্টোবরের মধ্যে ডিম পাড়া প্রায় শেষ হয়ে যায়। তাই এ সময় পুরোনো শামুক ধরলে শামুকের বংশবিস্তারে কোনো রকমফের হয় না; বরং বর্ষায় জন্ম নেওয়া নতুন শামুকগুলো বেড়ে ওঠার জন্য একটু বেশি জায়গা পায়।
আপেল শামুক সাধারণত ১ থেকে ৪ বছর বাঁচতে পারে। আদিবাসীরা যেসব শামুক সংগ্রহ করেন, সেগুলোর জীবনকাল কয়েক মাস থেকে বড়জোর ৩ বছর। তার মানে, শামুক সংগ্রহ করা না হলেও অনেক প্রজাতির শামুক এক বছরের মধ্যে মারা যায়।
.সংবিধানের ২৩ক অনুচ্ছেদ অনুযায়ী, আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। বলা যায়, শামুক সংগ্রহও আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। মনে রাখতে হবে, আদিবাসীরা কেবল খাবারের উদ্দেশ্যেই শামুক সংগ্রহ করতে যান।
তাঁরা কখনোই বাণিজ্যিক উদ্দেশ্যে শামুক সংগ্রহ করেন না। শামুক বিলুপ্তির দায় আদিবাসীদের ঘাড়ে চাপানো ঠিক নয়। তাঁরা কখনো মা শামুক বা ডিমওয়ালা শামুক সংগ্রহ করেন না।
বিলের শামুক যদি আমরা আসলেই বাঁচাতে চাই, তাহলে আদিবাসীদের ভিলেন না বানিয়ে আমাদের অন্যদিকে মন দিতে হবে। বর্ষাকালে খাল–বিলের পাশে বিষপ্রয়োগ বন্ধ করতে হবে। জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদের আওতা বাড়াতে হবে।
জলাশয় ভরাট বন্ধ করতে হবে এবং খাস জলাধারগুলো কমিউনিটির কাছে ছেড়ে দিতে হবে। আদিবাসী সংস্কৃতিকে দোষারোপ না করে তাঁদের কাছ থেকেই শিখতে হবে, কীভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে হয়। ● গওহার নঈম ওয়ারা লেখক, গবেষক wahragawher@gmail.com।



মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।