ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন

রাজধানীতে আজ শনিবার একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। এসব এলাকায় যাঁদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের হাতে ...
রাজধানীতে আজ শনিবার একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। এসব এলাকায় যাঁদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে।
এ আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে। .এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা রয়েছে। ফলে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে বিকেলে যানবাহনের চাপ বাড়তে পারে।
অন্যদিকে, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে গ্রাম পুলিশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের সমাবেশ ঘিরে বাণিজ্য মেলার মাঠ, তেজগাঁও ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।
.ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (তেজগাঁও) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেনে কনসার্টের মঞ্চ তৈরি করা হয়েছে। এ কারণে ওই লেন বন্ধ রাখা হয়েছে। বিপরীত লেনের মাঝখানে পার্টিশন দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
.ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ কম থাকবে বলে তাঁরা আশা করছেন জানিয়ে তিনি বলেন, বিকেলে জনসমাগম বাড়লে পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক ডাইভারশন দেওয়া হতে পারে। মানিক মিয়া অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ করতে হলে শ্যামলীর দিক থেকে আসা যানবাহনগুলোকে লেক রোড, খেজুরবাগান ও কলাবাগানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে পুলিশের চেষ্টা থাকবে, গাড়ি ঘুরিয়ে না দিয়ে চ্যানেলিংয়ের মাধ্যমে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়েই যান চলাচল স্বাভাবিক রাখা।
.রফিকুল ইসলাম আরও বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম ডিভিশনসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে।
ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।


মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।