রাজনীতি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, যানবাহনে আগুন ও চোরাগোপ্তা হামলার ঘটনা পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী ও এনসিপি।এসব নাশকতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে ...

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, যানবাহনে আগুন ও চোরাগোপ্তা হামলার ঘটনা পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী ও এনসিপি। এসব নাশকতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও আপাতত কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচিতে যাচ্ছে না দল দুটি। পরিস্থিতি গুরুতর হলে দলীয় কিংবা জোটগত কর্মসূচি দেওয়ার কথা বিবেচনা করবে তারা।

তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সন্দেহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একধরনের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে এমন নাশকতা সম্ভব নয়। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনের ঘোষণা দেয়। এরপর গত রোববার রাত থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ শুরু করে।

পরদিন সোমবার রাতে নাশকতার মাত্রা আরও বেড়ে যায়। সরকার ও পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা এসব নাশকতা করছেন। বিদেশে পলাতক নেতারা তাঁদের উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য অর্থ পাঠাচ্ছেন।

.জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সন্দেহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একধরনের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে এমন নাশকতা সম্ভব নয়। .এর আগে আওয়ামী লীগের নাশকতা ঘিরে জামায়াত যতটা সরব ছিল, এবার সেটা তুলনামূলক কম। জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের তৎপরতা ও নাশকতা ঠেকানোর দায়িত্ব সরকারের।

এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা। পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছেন দলের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাশকতার ঘটনায় সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার নিষ্ক্রিয়তা এবং একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের সহিংসতা চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না। .দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে এবং কোনো পরিস্থিতির মুখোমুখি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে।

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে। তবে পরিস্থিতি গুরুতর হলে জামায়াত কর্মসূচির বিষয়ে চিন্তা করবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ.তবে দলীয় সূত্র দাবি করছে, ঢাকা মহানগরের কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার বা নাশকতা করার তথ্য পেলে জামায়াতের নেতা-কর্মীরা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিস্থিতি বিবেচনায় আলোচনা করে দলীয় বা জোটগত কর্মসূচি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিরোধী দল এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে এবং কোনো পরিস্থিতির মুখোমুখি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে।

’.নাশকতা ঠেকাতে সরকার কঠোর, মাসজুড়ে মাঠে থাকবে বিএনপিও.অনলাইনে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে গত মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন ও সতর্ক পাহারায় ছিলেন এনসিপির নেতা–কর্মীরা। তবে দলটি কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি দেয়নি। যদিও এর আগে আওয়ামী লীগ বা দলটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ছিল।

এ বিষয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার গতকাল বধুবার প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। কিন্তু এখন যা হচ্ছে, তা সরকার ও আওয়ামী লীগের তলেতলে আঁতাতের ফসল। আমরা সরকারের এই গেম প্ল্যানের অংশ হব না।

’ তিনি বলেন, সত্যিকারের হুমকি তৈরি হলে এনসিপি মাঠে নামবে। .দুই দিনে ছয় বাসে আগুন, আতঙ্কে পরিবহনের মালিক ও শ্রমিকেরা.এদিকে সাম্প্রতিক নাশকতা মোকাবিলায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।

তিনি বলেন, সরকার কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, করবেও না। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না। .আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার .জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকেও সারা দেশে নাশকতার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। গত মঙ্গলবার সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে এক বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে। ওই বৈঠকে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। .২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV