শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / সন্ধ্যা ৬:৩১ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৬৬ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৬৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৮৬৮ জন, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২১৫, রাজশাহীতে ১৭১, রংপুরে ৭১, বরিশাল বিভাগে ২০৬ জন এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন ৫,৯৩৬ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২১২ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮২, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

স্বাস্থ্য

নেতাদের নামতা

খোঁজ দ্য দরিদ্র.আপনি কত বড় মিথ্যাবাদী?.উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল.বেরেক কাম করে না!.সিনেপ্লেক্সে একদিন .সড়কপথে বিমানের ছোঁয়া ...

স্বাস্থ্য

স্বজনদের সামনেই ছটফট করতে করতে সড়কে প্রাণ গেল মিনহার

চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল ১০ বছরের মিনহা। গন্তব্যের কাছাকাছি এসে সিএনজি থেকে নামে তারা। স্বজনরা তখন ভাড়া পরিশোধে ব্য...

স্বাস্থ্য

অবিশ্বাস্য কম মূল্যে বারডেমে ক্যানসার পরীক্ষা, জানা যাচ্ছে চিকিৎসার ধরনও

বিদেশে যে পরীক্ষার খরচ দেড় লাখ টাকা বা তার বেশি, সেই জিন বিশ্লেষণ পরীক্ষা এখন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে মাত্র ১২ হাজার থেক...

স্বাস্থ্য

শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত

ডায়াপার আর কত দিন? শিশুকে নিজে থেকে টয়লেট ব্যবহার শেখানো বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই—শিশুর শা...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV