শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / সন্ধ্যা ৬:৩১ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগে মারধর, নিহত ২

টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগে মারধর,  নিহত ২
টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগে মারধর, নিহত ২

কক্সবাজারের টেকনাফে মাদকের চালান ছিনতাইয়ের জের ধরে চারজনকে ধরে পাহাড়ে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে মোক্তার কামাল (৪৮) ও আলী আকবর ওরফে আব্বুয়া (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজারের টেকনাফে মাদকের চালান ছিনতাইয়ের জের ধরে চারজনকে ধরে পাহাড়ে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে মোক্তার কামাল (৪৮) ও আলী আকবর ওরফে আব্বুয়া (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসসংলগ্ন ভিলেজার পাড়া পাহাড়ি এলাকা থেকে মোক্তার কামালের লাশ উদ্ধার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে একই ইউনিয়নের লেচুয়াপ্রাং পাহাড়ি জঙ্গল থেকে আলী আকবরের লাশ উদ্ধার করা হয়। নিহত মোক্তার কামাল হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

আলী আকবর ওরফে আব্বুয়া একই এলাকার কালু ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পানখালী বন বিট অফিসসংলগ্ন ভিলেজার পাড়া এলাকায় কয়েকজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্ধার করতে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ সময় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী এলাকার আবুল হোসেনের ছেলে ইলিয়াস (৩৫) এবং একই এলাকার মৃত আমির হোছনের ছেলে আলী আহমদকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ইলিয়াসের দাবি, আটজনের একটি সিন্ডিকেট মিলে মাদকের একটি চালান বিজিবির চেকপোস্ট অতিক্রম করে হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি দলের কাছে হস্তান্তর করতে যাচ্ছিলেন। পথে একটি ডাকাত দল চালানটি ছিনিয়ে নেয়।

তার ভাষ্য অনুযায়ী, চালানটিতে আনুমানিক ১০ কাট (এক লাখ পিস) ইয়াবা ছিল। পরে ছিনিয়ে নেওয়া চালানের সাত কাট (৭০ হাজার পিস) উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিন কাট (৩০ হাজার পিস) মাদকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই মাদক আত্মসাতের অভিযোগ থেকেই বিরোধের সূত্রপাত হয় বলে দাবি করেন ইলিয়াস।

ইলিয়াস আরও জানান, হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান তাদের চারজনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে বিচারের কথা বলে সোমবার রাতে হ্নীলার একটি গ্রুপের হাতে তুলে দেন। তাদের হাতে অস্ত্র ছিল। পরে তাদের পাহাড়ে নিয়ে ব্যাপক মারধর করা হয়।

এতে মোক্তার কামালের মৃত্যু হয়। এ সময় দুজন আহত অবস্থায় উদ্ধার হলেও আরও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তিনি। ইলিয়াসের দাবি, মাদকের চালানটির মালিক হ্নীলার এক মাদক কারবারি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগে মারধর, নিহত ২—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

ফাইল ছবি জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত বাংলাদেশের সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম...

জাতীয়

এইচএসসিতে দুই বিষয় পর্যস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষার সুযোগ

এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। কারা অংশ নিতে পারবেন? বিস্...

জাতীয়

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্...

জাতীয়

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দিতে ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV