চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

সামাজিক উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে কর্মরত ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ীকরণ ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে আন্দোলন শুরু করেছেন। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় স্থায়ী জনবল ক...
সামাজিক উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে কর্মরত ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ীকরণ ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে আন্দোলন শুরু করেছেন। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় স্থায়ী জনবল কাঠামো গঠন, চাকরির ধারাবাহিকতা রক্ষা এবং নতুন উন্নয়ন প্রকল্পে অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়াসহ ১৩ দফা দাবি জানিয়েছেন তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি তুলে ধরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. আবদুল লতিফ মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সংস্থাটির ‘রুরাল ইকোনমিক অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট’ (রেলি) প্রকল্পে দীর্ঘদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের পর প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ফলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি এবং তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। তিনি আরো উল্লেখ করেন, সরকারি অর্থায়নে ২০২৬ সালের ২৯ মে থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য রেলি প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এটি কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেই মাঠপর্যায়ে অর্জিত দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের কর্মজীবনের অবসান হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
মানববন্ধন থেকে নতুন প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত রেলি প্রকল্পের কর্মীদের প্রয়োজনীয় অর্থায়নসহ চাকরির মেয়াদ বৃদ্ধি, অর্থসংস্থান নিশ্চিত করা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থায়ী জনবল কাঠামো প্রণয়নের জোর দাবি জানানো হয়। ঐক্য পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রকল্পান্তর পদায়ন, সাম্প্রতিক অনিয়ম সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিয়োগ-বাণিজ্য ও কেনাকাটায় দুর্নীতি বন্ধ, পদোন্নতিতে স্বজনপ্রীতি রোধ এবং মাঠপর্যায়ের কর্মীদের হয়রানি বন্ধ করা। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারী নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।



মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।