রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / দুপুর ১:৩৬ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্...

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মো. হামিদুল হক বাবলু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ। এ সময় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এককভাবে যে কাজ করা অনেকের পক্ষে কঠিন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। দেশের উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশ থেকে সরে যাচ্ছে কেন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসির বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নানা প্রশ্ন তৈরি করেছে। এটি কি বাংলা...

জাতীয়

কিআ পড়ি, বিজ্ঞানচিন্তাও পড়ি

প্রিয় কিআ,আশা করি ভালো আছ। আমি ভালো আছি। কারণ, সবেমাত্র আমাদের স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হলো। পরীক্ষার চাপে অবশ্য তোমাকে পড়...

জাতীয়

‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। আজ রোববার সকাল স...

জাতীয়

ব্যাংক এশিয়ায় নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস

ব্যাংক এশিয়া পিএলসি ‘কল সেন্টার সুপারভাইজার (আপ টু সিনিয়র অফিসার)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV