কৃষিতে জলবায়ু অর্থায়ন পৌঁছাচ্ছে না ক্ষুদ্র কৃষকের হাতে

ফাইল ছবিটেকসই কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও পদ্ধতি থাকা সত্ত্বেও সেগুলো মাঠপর্যায়ের কৃষকের কাছে পৌঁছাচ্ছে না। একই সঙ্গে কৃষিতে জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা, মাটির স্বাস্থ্য রক্ষা, কীটনাশকের ব্যবহার কমানো এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়গুলো ক...
ফাইল ছবিটেকসই কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও পদ্ধতি থাকা সত্ত্বেও সেগুলো মাঠপর্যায়ের কৃষকের কাছে পৌঁছাচ্ছে না। একই সঙ্গে কৃষিতে জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা, মাটির স্বাস্থ্য রক্ষা, কীটনাশকের ব্যবহার কমানো এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়গুলো কপ-৩১ সম্মেলনে আলোচনায় এসেছে। সম্মেলনের এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, খাদ্যনিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে মাটির স্বাস্থ্য রক্ষা জরুরি।
কৃষি উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমানো গেলে কৃষকের উৎপাদন ব্যয়, মাটি ও পানিদূষণ এবং মাছসহ জলজ প্রাণীর ক্ষতি কমানো সম্ভব। আলোচনায় কৃষিতে সরকারি, দাতা সংস্থা ও বেসরকারি খাতের বিনিয়োগ সমন্বয়ের মাধ্যমে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে মিশ্র অর্থায়ন ও বৈশ্বিক বিনিয়োগ প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের বিষয়টি উঠে আসে।
পাশাপাশি খাদ্যনিরাপত্তার সঙ্গে নিরাপদ পানির সরবরাহকে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, মৌসুমি বন্যা, অপর্যাপ্ত অর্থায়ন এবং প্রযুক্তির সীমিত সুযোগের কারণে ক্ষুদ্র কৃষকেরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ঝুঁকিতে রয়েছেন। প্যারিস চুক্তিতে কৃষি ও খাদ্যনিরাপত্তা।
২০১৫ সালের প্যারিস চুক্তিতে খাদ্যনিরাপত্তাকে অন্যতম মৌলিক অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চুক্তির প্রস্তাবনায় বলা হয়েছে, ক্ষুধা দূর করা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং খাদ্য উৎপাদনব্যবস্থা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। চুক্তির ২.১ (খ) অনুচ্ছেদে অভিযোজন ও নিম্ন নিঃসরণমুখী উন্নয়ন কার্যক্রম এমনভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে, যাতে খাদ্য উৎপাদন হুমকির মুখে না পড়ে।
২.২ অনুচ্ছেদে ন্যায্যতা এবং অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও সক্ষমতার নীতির ভিত্তিতে চুক্তি বাস্তবায়নের কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া ৭ নম্বর অনুচ্ছেদে জেন্ডার-সংবেদনশীল, অংশগ্রহণমূলক ও স্থানীয় জ্ঞানভিত্তিক অভিযোজন কার্যক্রমের বৈশ্বিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৮ নম্বর অনুচ্ছেদে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলার বিষয়টি স্বীকৃতি পেয়েছে।
৯, ১০ ও ১১ নম্বর অনুচ্ছেদে উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্যারিস চুক্তির এসব অঙ্গীকার বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তির সুবিধা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বন্যা, লবণাক্ততা ও খরার কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অথচ বৈশ্বিক নিঃসরণে এসব দেশের অবদান তুলনামূলকভাবে কম। কৃষি খাতে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে অনুদানভিত্তিক সহায়তা, সহজ শর্তে অর্থপ্রাপ্তি এবং ক্ষুদ্র কৃষকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মিশ্র অর্থায়ন ও বৈশ্বিক বিনিয়োগ প্ল্যাটফর্মের সুবিধা যেন শুধু বড় কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য কৃষক সংগঠন, সমবায় ও স্থানীয় প্রতিষ্ঠানকে অর্থায়নের আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে।
প্রযুক্তির ক্ষেত্রেও বন্যা ও লবণাক্ততাসহিষ্ণু ফসলের জাত, আগাম সতর্কবার্তা এবং মাটি পরীক্ষার প্রযুক্তি কৃষকের কাছে সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ফসল হারানো কৃষক ও জীবিকা হারানো জেলেদের জন্য লস অ্যান্ড ড্যামেজ তহবিলের সহায়তা পাওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। পাশাপাশি কৃষিতে নারীর অবদান ও তরুণদের উদ্যোগে অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
কৃষি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদানে (এনডিসি) কৃষি, মৎস্য ও নিরাপদ পানিকে সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করে বিনিয়োগযোগ্য প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এ ছাড়া মাটির স্বাস্থ্য রক্ষা ও কীটনাশকের ব্যবহার কমাতে জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ, ক্ষুদ্র কৃষকের জন্য সহজ শর্তে জলবায়ু অর্থায়ন ও শস্যবিমার ব্যবস্থা এবং মাঠপর্যায়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে কত অর্থ পৌঁছাচ্ছে, তা পরিমাপের জন্য স্বচ্ছ পর্যবেক্ষণব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কপ-৩১ সম্মেলনের সার্বিক পরিস্থিতি ও কৃষিতে জলবায়ু অর্থায়নের বিষয়ে জানতে চাইলে আজ বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী আমার দেশ-কে বলেন, ‘এখন সময় এসেছে কৃষি-প্রতিবেশবিদ্যা (Agroecology), প্রকৃতিভিত্তিক সমাধান (Nature-based Solutions) এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজনকে (Locally Led Adaptation) কৃষি বিনিয়োগের অগ্রাধিকার দেওয়ার।
তিনি আরও বলেন, ‘আমাদের এমনভাবে খাদ্য উৎপাদন করতে হবে, যাতে মাটির উর্বরতা বজায় থাকে, নিরাপদ পানির উৎস সুরক্ষিত থাকে এবং মাছসহ জলজ প্রাণীর ক্ষতি কমে। কোন উদ্যোগ কোথায় কাজে আসবে, সেই সিদ্ধান্তে কৃষক ও জেলেদের নেতৃত্ব দিতে হবে। আর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জলবায়ু অর্থ সরাসরি তাঁদের সংগঠন ও সমবায়ের কাছে পৌঁছাতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।