কাবা শরিফের দরজার পাশে রাখা আটটি পাথরের ইতিহাস

টেস্ট ক্রিকেটে দেশভিত্তিক সর্বোচ্চ রান সংগ্রাহক: শচীন থেকে মুশফিক, কার কত রেকর্ড?
টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিভিন্ন দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা ও তাদের অনন্য কীর্তি নিয়ে ...
পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে গেলে মানুষের স্রোতে ভেসে যেতে যেতে কাবার দরজার ঠিক ডান পাশে চোখে পড়বে হলুদাভ বাদামি রঙের আটটি পাথরের টুকরা। কাবার দেয়ালের গোড়ার সাদা মার্বেলের ভিত্তি, যাকে বলে শাজারাওয়ান, তার ওপর সারি দিয়ে সেগুলো বসানো। কেউ একটু থামেন, কেউ ছবি তোলেন, ব...
পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে গেলে মানুষের স্রোতে ভেসে যেতে যেতে কাবার দরজার ঠিক ডান পাশে চোখে পড়বে হলুদাভ বাদামি রঙের আটটি পাথরের টুকরা। কাবার দেয়ালের গোড়ার সাদা মার্বেলের ভিত্তি, যাকে বলে শাজারাওয়ান, তার ওপর সারি দিয়ে সেগুলো বসানো। কেউ একটু থামেন, কেউ ছবি তোলেন, বেশির ভাগই এগিয়ে যান।
এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও মসৃণ উত্তরণ নিশ্চিত করতে দেশের জনগণ, বেসরক...
অথচ এই ছোট পাথরগুলো ধরে রেখেছে মসজিদুল হারামের এমন এক জায়গার স্মৃতি, যার সঙ্গে নামাজ শেখার ইতিহাস জড়িয়ে আছে। পাথরগুলোর সবচেয়ে বড়টি প্রায় ৩৩ সেন্টিমিটার লম্বা, ২১ সেন্টিমিটার চওড়া। সৌদি আরবের হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলোর বয়স আটশো বছরের বেশি।
আরবিতে এদের বলা হয় ‘মারমার’। বাংলায় পরিচিত অ্যালাবাস্টার বা মার্বেল নামে। তবে প্রায় ৮০৭ বছরের পুরোনো এই পাথরগুলো বিশ্বের সবচেয়ে বিরল মার্বেল পাথরের অন্যতম; যা ‘মেরি স্টোন’ নামেও পরিচিত।
.হাদিসে স্থান বলা হয়েছে ‘বাইতুল্লাহর কাছে’, কিন্তু সেখানে যে খাঁজের মতো ছিল, তার উল্লেখ বা নাম নেই। তবে পরবর্তী ঐতিহাসিকেরা এই খাঁজকেই সেই জায়গা বলে চিহ্নিত করেছেন। .পাথরগুলো আগে এখানে ছিল না।
কাবার দরজার ডান পাশে, দেয়াল ঘেঁষে তাওয়াফের মেঝের চেয়ে নিচু একটি খাঁজ ছিল। মক্কার ইতিহাসের গবেষক মানসুর আদ-দাআজানি মতে, খাঁজটি দৈর্ঘ্যে প্রায় দুই মিটার, প্রস্থে ১১২ সেন্টিমিটার, গভীরতায় ২৮ সেন্টিমিটারের মতো। এক জনের বেশি মানুষ সেখানে দাঁড়াতে পারতেন না।
এই স্থানকে বলে ‘আল-মাজান’, মানে খামির বা কাদা মাখার জায়গা। ওসমানিয়া ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তাঁর মিরআতুল হারামাইন গ্রন্থে লিখেছেন, বলা হয় ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের সময় পাথরের ওপর পাথর সাজাতে এখানে কাদা মেখেছিলেন। .কাবা পুনর্নির্মাণ: মক্কায় এক নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ.তবে ইসলামপূর্ব কোনো বিবরণে এই খাঁজের উল্লেখ নেই।
খাঁজটি পরিচিতি পেয়েছে ফেরেশতা জিবরাইলের ইমামতির ঘটনার পর থেকে। হাদিসে আছে, মহানবী (সা.) বলেছেন, জিবরাইল কাবার কাছে দুই দিন তাঁর ইমামতি করেছেন। প্রথম দিন প্রতিটি নামাজ পড়িয়েছেন ওয়াক্ত শুরুর সময়ে, পরদিন ওয়াক্ত শেষ হওয়ার কাছাকাছি সময়ে।
তারপর বলেছেন, ‘এই দুই সময়ের মাঝখানেই নামাজের ওয়াক্ত। এটাই আপনার আগের নবীদেরও সময়। ’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩)হাদিসে স্থান বলা হয়েছে ‘বাইতুল্লাহর কাছে’, কিন্তু সেখানে যে খাঁজের মতো ছিল, তার উল্লেখ বা নাম নেই।
সপ্তম হিজরি শতকের আলেম বিচারক ইজ্জ ইবনে আবদুস সালামের বক্তব্য হিসেবে উদ্ধৃত হয়, কাবার দেয়াল-লাগোয়া যে গর্তকে সাধারণ মানুষ ‘মাজান’ বলে, সেখানেই জিবরাইল (আ.) দুই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। ঐতিহাসিকদের একটি বর্ণনায় একসময় মাকামে ইবরাহিমও এই খাঁজের এক অংশে রাখা ছিল। উম্মে নাহশালের বন্যার পর, যতদিন না উমর (রা.) সেটি যথাস্থানে ফিরিয়ে দেন।
.একজনের বেশি দাঁড়ানোর জায়গা না থাকায় ভিড় আরও জটিল হতো। হজের মৌসুমে তাওয়াফের সময় কেউ কেউ খাঁজে পড়ে যেতেন। শেষে খাঁজটি ভরাট করে ফেলা হয়।
.এই খাঁজেই পাথরগুলো বসানো হয়েছিল ৬৩১ হিজরিতে (প্রায় ১২৩৩–৩৪ খ্রিষ্টাব্দ)। হারামাইন গবেষক মুহিউদ্দিন আল-হাশিমি জানিয়েছেন, মাতাফ (তাওয়াফের চত্বর) সংস্কারের সময় এক আব্বাসি খলিফা পাথরগুলো মসজিদুল হারামকে উপহার দেন। সালটি পাওয়া গেছে একটি নীল পাথরের নিচে লেখা অবস্থায়।
খলিফার নাম আসে আবু জাফর আল-মানসুর। তবে তিনি আব্বাসি দ্বিতীয় খলিফা আবু জাফর আল-মানসুর (মৃ. ১৫৮ হি.) নন, বরং খলিফা আল-মুস্তানসির বিল্লাহ (শাসনকাল ৬২৩–৬৪০ হি.); যাঁর উপনাম ছিল আবু জাফর এবং উপাধি আল-মানসুর। .১২১৩ হিজরিতে (প্রায় ১৭৯৮–৯৯ খ্রি.) পাথরগুলো চুরি যায়।
ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তাঁর মিরআতুল হারামাইন গ্রন্থে এই ঘটনার উল্লেখ আছে। কে চুরি করেছিল, কীভাবে হারামের ভেতর থেকে পাথর বের হলো—সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। .কাবার গিলাফে, কী লেখা থাকে.শুধু জানা যায়, দীর্ঘ ১৬৪ বছর ধরে এগুলো নিখোঁজ ছিল।
পরে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে পাথরগুলো পাওয়া যায়। দীর্ঘ আইনি ও ঐতিহাসিক প্রক্রিয়া শেষে ১৩৭৭ হিজরিতে এই দুর্লভ অ্যালাবাস্টার পাথরগুলো পুনরায় সসম্মানে কাবা শরিফের আগের জায়গায় স্থাপন করা হয়। .১৩৭৭ হিজরিতে (প্রায় ১৯৫৭–৫৮ খ্রি.) আসে সৌদি আমলের প্রথম হারাম সম্প্রসারণ।
ততদিনে খাঁজটি এক ধরনের সমস্যা তৈরি করে। মানুষ ভিড় করতেন সেখানে নামাজ পড়তে, আটকে যেত তাওয়াফকারীদের চলাচল। একজনের বেশি দাঁড়ানোর জায়গা না থাকায় ভিড় আরও জটিল হতো।
পাথরগুলো তুলে বসানো হয় শাজারওয়ানে, ভরাট হওয়া জায়গার ঠিক উল্টো দিকে, চিহ্ন হিসেবে। পরের দশকগুলোতেও পাথরগুলো টিকে আছে। ১৪১৭ হিজরিতে (প্রায় ১৯৯৬–৯৭ খ্রি.) কাবার সংস্কারের সময় শাজারওয়ানের পুরোনো মার্বেল বদলে নতুন বসানো হয়।
তারপর দরজার নিচের সেই প্রাচীন স্থানে আবারও পাথরগুলো রাখা হয় যথাস্থানে। .কাবা শরিফের গায়ে খোদাই করা এই প্রাচীন অ্যালাবাস্টার পাথরের টুকরোগুলো নিছক কোনো সাধারণ মার্বেল পাথর নয়; বরং এগুলো ইব্রাহিমি ঐতিহ্য, নবীজির স্মৃতি এবং নামাজের মতো পবিত্র ইবাদতের আদি ইতিহাসের জীবন্ত সাক্ষী। .৬৩১ হিজরি (প্রায় ১২৩৩–৩৪ খ্রি.): মাতাফ সংস্কারের সময় পাথর উপহার, খাঁজে স্থাপন১২১৩ হিজরি (প্রায় ১৭৯৮–৯৯ খ্রি.): চুরি, পরে উদ্ধার১৩৭৭ হিজরি (প্রায় ১৯৫৭–৫৮ খ্রি.): খাঁজ ভরাট, শাজারওয়ানে স্থানান্তর১৪১৭ হিজরি (প্রায় ১৯৯৬–৯৭ খ্রি.): শাজারওয়ানের মার্বেল বদলের সময় প্রাচীন টুকরোগুলো সংরক্ষণকাবা শরিফের গায়ে খোদাই করা এই প্রাচীন অ্যালাবাস্টার পাথরের টুকরোগুলো নিছক কোনো সাধারণ মার্বেল পাথর নয়; বরং এগুলো ইব্রাহিমি ঐতিহ্য, নবীজির স্মৃতি এবং নামাজের মতো পবিত্র ইবাদতের আদি ইতিহাসের জীবন্ত সাক্ষী।
বায়তুল্লাহর চত্বরে পা রাখলে এই পাথরগুলোর ইতিহাস প্রতিটি মুমিনের হৃদয়কে মহান আল্লাহর কুদরত এবং ইসলামের সুমহান ঐতিহ্যের স্মরণে উদ্বেলিত করে। সূত্র: দি ইসলামিক ইনফরমেশন ডটকম.কোরআনের গদ্যে কাবা রক্ষার ঘটনা।
জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী কোন কোন দেশ
জলবায়ু পরিবর্তন। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক বিরূপ প্রভাব দৃশ্যমান—বাড়ছে সমুদ্রপৃষ্ঠ ও পৃ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।