স্বাস্থ্য

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে
কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা পিমস হাসপাতালে চিকিৎসা চলছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের।

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা পিমস হাসপাতালে চিকিৎসা চলছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। কর্তৃপক্ষের দাবি, ইমরান খানকে ১০ ও ১১ই নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য পিমসে আনা হয়েছিল। পিমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, চক্ষু বিশেষজ্ঞের নির্দেশনায় ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যার মধ্যে চোখের পরীক্ষাও অন্তর্ভুক্ত ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খানের অবস্থা স্থিতিশীল ছিল এবং সাধারণ শারীরিক পরীক্ষাও স্বাভাবিক ছিল। হাসপাতালটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে , রোগীর সম্মতিতে সতর্কতামূলক ব্যবস্থা ও যথাযথ চিকিৎসা প্রোটোকল অনুসরণের পর চক্ষু বিশেষজ্ঞদের একটি দল মি. খানের চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন সাধারণত রেটিনা ও দৃষ্টিশক্তি-সম্পর্কিত কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

বিবৃতিতে ইমরান খানের রোগ নির্ণয়ের বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে, এর আগেও ইমরান খানকে একাধিকবার এ ইনজেকশন দেওয়া হয়েছে। আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে। ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন। বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।

বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খানকে রাত আড়াইটার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং পরবর্তী পরিচর্যা ও ফলোআপ চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। পিমস হাসপাতালের এক কর্মকর্তার মতে, ইমরান খানকে প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে আবার আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়। সরকারের পক্ষ থেকে ইমরান খান সম্পর্কে এ সর্বশেষ তথ্য প্রকাশের পর তার স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলের বিবৃতিতে বলা হয়েছে, "কোনো মানুষের স্বাস্থ্যকে রাজনৈতিক দরকষাকষির উপায় হিসেবে ব্যবহার করা যায় না এবং কোনো সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসাকে কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ রাখা যায় না। পিটিআই আবারও ইমরান খানের পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং আইনি দলকে তার কাছে 'তাৎক্ষণিক ও বাধাহীন' প্রবেশাধিকার দেয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, পাকিস্তান সরকার একাধিকবার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি।

ইমরান খানের চোখে দেওয়া এই ইনজেকশন 'ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ' কী এবং এটি রোগীকে কীভাবে দেওয়া হয়– সেটি জানার চেষ্টা করা হয়েছে এ প্রতিবেদনে। সরকার এবং ইমরান খানের আইনজীবীদের মতে, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত হওয়ার কারণে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এনএইচএসের ওয়েবসাইট অনুযায়ী, বয়স্ক লোকেদের দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার একটি সাধারণ কারণ হলো রেটিনাল ভেইন অক্লুশন, অর্থাৎ চোখের পর্দার শিরায় বাধা সৃষ্টি হওয়া।

এতে সেখানে রক্ত জমাট বেঁধে রক্ত সরবরাহ ব্যাহত হতে পারে। মানুষের চোখের কালো অংশের (পিউপিল) পেছনে অবস্থিত সূক্ষ্ম স্তরকে রেটিনা বলা হয়, যা পুরোনো ক্যামেরার ফিল্মের মতো কাজ করে। এ স্থানে শিরায় বাধা তৈরি হলে রক্ত বা অন্যান্য তরল উপাদান রেটিনায় লিক করতে পারে।

এতে ক্ষত তৈরি হতে পারে, ফোলাভাব দেখা দিতে পারে অথবা অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হতে পারে। ফলে চোখে আলো গ্রহণকারী কোষগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং এর ফলে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। এনএইচএসের মতে, ৬০ বছরের কম বয়সীদের মধ্যে এ রোগ তুলনামূলক কম দেখা যায়।

রেটিনাল ভেইন অক্লুশনের দুটি ধরন রয়েছে। এর একটি হলো সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, যেখানে প্রধান শিরায় বাধা সৃষ্টি হয়। এনএইচএস বলছে, এ অবস্থায় দৃষ্টিশক্তি বেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইস বিবিসি উর্দুকে বলেছেন, মানুষ ভেদে ক্ষেত্রে এ রোগ ভিন্নভাবে প্রকাশ পেতে পারে এবং এর উপসর্গ ও প্রভাব রোগীর দৃষ্টিশক্তির অবস্থার ওপর নির্ভর করে। তিনি বলেন, অনেক রোগীর ক্ষেত্রে যখন রক্তনালি বন্ধ হয়ে যায়, তখন রেটিনার বিভিন্ন স্থানে রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়। কখনও কখনও এ পর্যায়ে রোগীর দৃষ্টিশক্তি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তিনি আলো পর্যন্ত দেখতে পান না।

আবার কিছু রোগীর ক্ষেত্রে দৃষ্টিশক্তি তুলনামূলক ভালো থাকে। তিনি বলেন, সাধারণত প্রথমবার রোগটি প্রকাশ পাওয়ার সময় যত বেশি দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়, পরে তা পুনরুদ্ধারের সম্ভাবনা তত কম থাকে। ৬ অক্টোবর ২০২৬ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েডদের ১৮ ফেব্রুয়ারি ২০২৬কারাগারে থেকেও যেভাবে পাকিস্তানের রাজনীতিকে প্রভাবিত করছেন ইমরান খান২৭ অগাস্ট ২০২৪End of আরো পড়তে পারেন:।

এ রোগের চিকিৎসার জন্য ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন ব্যবহার করা হয়। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এনএইচএসের মতে, ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন, চোখের ভিট্রিয়াস নামের জেলির মতো পদার্থে দেওয়া ইনজেকশন, আসলে এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে ওষুধ সরাসরি প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেওয়া যায়। এনএইচএসের মতে, এ ইনজেকশন একটি প্রোটিন (ভিইজিএফ)-এর কার্যক্রমকে বাধা দেয়, যা রেটিনার কোষ উৎপাদন করে।

এর ফলে চোখের ভেতরের স্তরগুলোতে অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি এবং সেগুলো থেকে তরল নিঃসরণ সীমিত হয়। এ চিকিৎসা পদ্ধতির লক্ষ্য হলো দৃষ্টিশক্তি আরও খারাপ হওয়া প্রতিরোধে সহায়তা করা। ডা. হিরার মতে, এ রোগের চিকিৎসায় রোগীর চোখে দেওয়া ইনজেকশনের বিভিন্ন ধরন রয়েছে।

"বিশেষ করে অ্যান্টি-ভিইজিএফ ওষুধের বিভিন্ন ধরন পাওয়া যায়। কিছু রোগীকে মাসিক ভিত্তিতে এ ইনজেকশন নিতে হয় এবং প্রতি মাসে পরীক্ষা করা হয়, যাতে দেখা যায় আরও ইনজেকশনের প্রয়োজন আছে কি না। "এ জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়, যার মধ্যে ওসিটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

এ পরীক্ষার মাধ্যমে রেটিনার পুরুত্ব এবং চোখে জমা হওয়া তরল বা ফোলাভাবের মাত্রা মূল্যায়ন করা হয়। যদি ইনজেকশনের ফলে স্পষ্ট উন্নতি দেখা যায়, কিন্তু ফোলাভাব এখনো থাকে এবং আরও চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে রোগীকে আবার এ ইনজেকশন দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী তা মাসিক ভিত্তিতে পুনরাবৃত্তি করা হয়। তার মতে, "কিছু ইনজেকশনের ফলাফল আমরা ৬০ দিন পর মূল্যায়ন করি, আবার কিছু ইনজেকশনের ক্ষেত্রে রোগীকে মাসিক ফলোআপে রাখা হয়।

"এ ইনজেকশনগুলোর দুটি বড় উপকারিতা রয়েছে। প্রথমত, এগুলো চোখে জমে থাকা তরল বা পানি কমায়, ফলে রেটিনার ফোলাভাব কমে। দ্বিতীয়ত, এগুলো ইস্কেমিয়ার কারণে হওয়া জটিলতা প্রতিরোধে সহায়তা করে।

ইস্কেমিয়া বলতে বোঝায়, যখন রক্তনালি বন্ধ হয়ে যায় এবং রক্ত সরবরাহ ব্যাহত হয়। রক্ত সরবরাহ কমে গেলে রেটিনায়ও অক্সিজেন কম পৌঁছায়। যখন রেটিনায় অক্সিজেনের ঘাটতি হয়, তখন এটি নিজের কার্যক্ষমতা বজায় রাখতে নতুন রক্তনালি তৈরির চেষ্টা করে।

তবে ডা. হিরার মতে, এ নতুন রক্তনালি তৈরি হওয়া ভালো বিষয় নয়, কারণ এগুলো সাধারণত খুব দুর্বল হয় এবং যেকোনো সময় রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়া এগুলো রেটিনায় টানও সৃষ্টি করতে পারে, যার ফলে আরও সমস্যা দেখা দিতে পারে। তার মতে, এজন্যই চোখে ইনজেকশন দেওয়া হয়, যাতে একদিকে অস্বাভাবিক নতুন রক্তনালির বৃদ্ধি রোধ করা যায় এবং অন্যদিকে রেটিনার ফোলাভাব কমানো যায়।

এ দুই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা দৃষ্টিশক্তি সংরক্ষণ ও উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনএইচএস বলছে, অ্যান্টি-ভিইজিএফ ওষুধ ভিট্রিয়াসে (চোখের ভেতরের জেলির মতো পদার্থ) ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। এনএইচএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পুরো চিকিৎসা প্রক্রিয়াটি প্রায় ১৫ মিনিটে সম্পন্ন হয়।

এনএইচএসের মতে, "ইনজেকশন দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এবং এতে সাধারণত খুব কম ব্যথা হয়। "রোগীকে আরামদায়ক ও আধাশোয়া অবস্থায় বসানো বা শোয়ানোর পর চোখ অবশ করার জন্য কয়েক ফোঁটা ড্রপ দেওয়া হয়। এরপর চোখের চারপাশ পরিষ্কার করা হয় এবং চোখ খোলা রাখতে একটি ছোট যন্ত্র (স্পেকুলাম) ব্যবহার করা হয়, যাতে রোগীকে চোখের পাতা ফেলার চিন্তা করতে না হয়।

"এরপর একটি সূক্ষ্ম সুচের মাধ্যমে ওষুধ চোখের আক্রান্ত স্থানে ইনজেক্ট করা হয়। পরে চোখে কিছু লুব্রিকেটিং ড্রপ দেওয়া হয়। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের মতে, "সাধারণত এ প্রক্রিয়া করানো বেশিরভাগ মানুষ এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যেতে পারেন।

তবে কিছু ক্ষেত্রে রোগীকে অপেক্ষা করতে বলা হতে পারে, যাতে চোখের অভ্যন্তরীণ চাপ (আই প্রেসার) পরীক্ষা করা যায়। ডা. হিরার মতে, চোখে ইনজেকশন দেওয়ার এ প্রক্রিয়া কখনও কখনও একটি সাধারণ চিকিৎসা পদ্ধতিও হতে পারে। অর্থাৎ রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না এবং চিকিৎসাটি ক্লিনিক বা চিকিৎসকের চেম্বারেই করা যায়।

তার মতে, "বিদেশে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশের উচ্চমানের কারণে কিছু স্থানে চোখে ইনজেকশন দেওয়ার কাজ ক্লিনিকেই সম্পন্ন করা যায়। রোগীকে শুইয়ে চোখ অবশ করার ড্রপ দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, তারপর প্রায় এক ঘণ্টার জন্য চোখে ব্যান্ডেজ বেঁধে রাখা হয়। পরে সেই ব্যান্ডেজ খুলে ফেলা হয়।

ডা. হিরার মতে, পাকিস্তানে এ প্রক্রিয়া সাধারণত মাইনর ওটি বা অপারেশন থিয়েটারে সম্পন্ন করা হয়, যেখানে রোগীকে নিয়ে গিয়ে ইনজেকশন দেওয়া হয়।

সূত্র: bbc bangla

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV