রাজনীতিব্রেকিং

কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট

কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট
কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট
কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট

কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। এ ছাড়া সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান জানিয়ে উসকানিমূলক মন্তব্যও করেছেন তিনি। আজ বুধবার দুপুরে সামাজিক যো...

কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। এ ছাড়া সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান জানিয়ে উসকানিমূলক মন্তব্যও করেছেন তিনি। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়।

...জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে। থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে।

কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের। ’.নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা.টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান হামলা ও হেনস্তার শিকার হন। এক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান।

জসিম উদ্দিন বলেন, সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর সংবাদটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন।

.সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল.জসিম উদ্দিন আরও বলেন, কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্যপ্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোর্শেদুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান প্রথম আলোকে বলেন, মোর্শেদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি তিনি দেখেছেন। এটি দলের জন্য বিব্রতকর।

এর আগেও মোর্শেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। তিনি অতি উৎসাহী হয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাঁকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.আগস্ট মাসে হামলা, আইনি হয়রানি ও হুমকির শিকার ৫১ সংবাদকর্মী: বিএজে।

কক্সবাজারে গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রদল নেতার পোস্ট—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV