রাজনীতিব্রেকিং

এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত

এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত
এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত
এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত

প্রকাশিত : ১৫:১০, ১২ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ১৫:১০, ১২ নভেম্বর ২০২৬। আগুনে পুড়িয়ে দেওয়া পৈতৃক বাড়ি দেখার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, শুধু নিজের নয়, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও এনসিপি উদ্বিগ্ন। এ ধরনের হামলা দিয়ে তাদের থামানো যাবে না।

নিরাপত্তার দাবিতে তারা আগেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আজ বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম বলেন, এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে।

তারা মনে করছে, এই ধরনের হামলা করে হয়তোবা আমাদের দমিয়ে রাখা যাবে, হয়তোবা আমাদের ভয় পাইয়ে দেওয়া যাবে, হয়তোবা আমাদের অনেক বেশি কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যেতে পারে। তিনি বলেন, এ রকম নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেই দেখার ফল হিসেবেই চব্বিশ এসেছিল। তাই এ সমস্ত ঘটনা দিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।

এনসিপির এই নেত্রী বলেন, ‘গত ২৮ অক্টোবর রাতে আনুমানিক সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশকিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরেও আমার কাছে বেশকিছু হুমকি এসেছে।

বিশেষ করে গতকাল আমার বাড়িতে যখন হামলা হয়, তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়; অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। এই এমপি আরও বলেন, ‘আপনারা জানেন, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।

তারপর মধ্যরাতে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট (বিস্ফোরণ) হয়। ব্লাস্টের ধরণ–ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে, এটি পেট্রোলবোমার আঘাতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া এবং কিছু মেইনস্ট্রিম চ্যানেলে প্রচার করা হচ্ছে যে, বাড়িটা নাকি পরিত্যক্ত। এই বাড়িটা একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকত; যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছে।

তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন, তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন। এই বাড়িতেই আমি বড় হয়েছি; আমার ছোট ভাই বড় হয়েছে; আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি, এটাই আমাদের বসতবাড়ি।

তিনি আরও বলেন, এ ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, জুলাই আন্দোলন ও জুলাই-সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ, সুষ্ঠু তদন্ত এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানান তিনি। গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩।

বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সাতক্ষীরায় দিনমজুরকে গলাকেটে হত্যা। স্ত্রী হত্যার অভিযোগে শ্রীমঙ্গলে সাংবাদিক আটক।

শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে কাজ করছে ডিইপিজেড। রূপগঞ্জে স্বামীকে হত্যা, স্ত্রী ও সৎ মেয়ে গ্রেফতার । বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল।

এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত। নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে গেল যুক্তরাষ্ট্র। এলএনজি আমদানিসহ ৫ প্রস্তাব অনুমোদনের সুপারিশ।

১০ মাসে সড়কে ৪ হাজার ৬৪৭ প্রাণহানি, ৩০০ পরিবার নিশ্চিহ্ন। আসন্ন রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি। মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ।

হবিগঞ্জে বিকল ট্রাকে ডাকবাহী গাড়ীর ধাক্কা, নিহত ৩। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত।

মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল।

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার।

বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল।

বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের।

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো।

সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী।

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস।

পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার।

‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি।

নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

সূত্র: 21tv

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV