উত্তরায় এখন আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের, কী করতেন তাঁরা

রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতেন চীনা নাগরিকেরা। অলিগলি, মানুষের বাড়িঘর, রাস্তাঘাট—কিছুই বাদ যেত না তাঁদের ক্যামেরায়। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষ...
রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতেন চীনা নাগরিকেরা। অলিগলি, মানুষের বাড়িঘর, রাস্তাঘাট—কিছুই বাদ যেত না তাঁদের ক্যামেরায়। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতেন তাঁরা।
তবে ৭ নভেম্বর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় চীনা নাগরিকদের আনাগোনা চোখে পড়ছে না। .অন্যদিকে থানা-পুলিশ বলছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।
এর পর থেকে চীনা নাগরিকদের এসব কর্মকাণ্ড কমে এসেছে। .১১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে কোনো চীনা নাগরিককে আর লাইভ ভিডিও করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে এসব এলাকায় চীনা নাগরিকদের আনাগোনা তাঁদের চোখে পড়ছে না।
.গত ৬ নভেম্বর প্রথম আলোর অনলাইনে ‘সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উত্তরার বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়েছিল, দেড় শতাধিক চীনা নাগরিক এলাকার বিভিন্ন অলিগলিতে ঘুরে ভিডিও ধারণ করছেন। এসব ভিডিও কোথায় প্রকাশ করা হচ্ছে বা তাতে কী বলা হচ্ছে, তা জানতেন না স্থানীয় বাসিন্দারা।
তাঁদের কর্মকাণ্ড নিয়ে থানা-পুলিশের নজরদারিও ছিল না। শতাধিক ভ্লগার প্রতিদিন এভাবে ভিডিও করতেন। এ কাজে তাঁরা বাংলাদেশি নাগরিকদেরও অর্থ দিতেন।
.দুই দিন ধরে অসুস্থতার কারণে বাসায় আছি। চীনা নাগরিকদের আসতে দেখিনি। আগে দিনের মধ্যে কতজন চীনা ছেলে-মেয়ে এসে ভিডিও করত, তার হিসাব ছিল না।
-মো. সেলিম, টেকপাড়া এলাকার বাসিন্দা.টেকপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘দুই দিন ধরে অসুস্থতার কারণে বাসায় আছি। ’উত্তরার ১২ নম্বর সেক্টরসংলগ্ন খালের সেতুর মুখে সারি সারি রিকশা দাঁড়িয়ে থাকে। সেখানকার রিকশাচালক ইমামুল ইসলাম বলেন, ‘এই সেতু ছিল চীনাদের আস্তানা।
এখানে সারা দিন-রাত ভিডিও করতেন। আমাদেরও ভিডিও করতেন, যাত্রীদেরও ভিডিও করতেন। কিছুদিন হলো তাঁদের দেখছি না।
কিছু হলো কি না, বুঝতে পারছি না। ’.উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চীনা নাগরিকদের বিষয়ে নজরদারি বাড়ায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেন।
এ সময় চীনা নাগরিকদের ভিসা ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। পর্যটক ভিসায় এসে তাঁরা কেন এ ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়। পাশাপাশি ভ্রমণের মেয়াদ শেষ হলে তাঁদের দেশে ফিরে যেতে বলা হয়।
.বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার অভিযোগে চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছে ভারত। ১০ নভেম্বর নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়টির মুখপাত্র রণধীর জয়সোয়াল এ মন্তব্য করেছেন। .উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড কমে এসেছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ওপর নজরদারি করছেন। বিভিন্ন সংস্থার মাধ্যমে তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। .রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন ভারতের সরকারেরও নজরে এসেছে।
এভাবে এক দেশে থেকে অন্য কোনো দেশের বদনাম করা দুই দেশের জন্যই দুর্ভাগ্যজনক। মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি ও প্রচারের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বোঝা উচিত, এতে তাঁদের নিজেদের দেশের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়। .আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড কমে এসেছে।
-মোহাম্মদ খালিদ মনসুর, ওসি, উত্তরা পশ্চিম থানা.যাঁরা এসব করছেন এবং যাঁরা এর পেছনে রয়েছেন, উভয়েই দোষী বলে মন্তব্য করেন রণধীর জয়সোয়াল। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মনে করেন। তাঁর ভাষায়, কোনো দেশের বিকৃত চিত্র উপস্থাপনের এই প্রচেষ্টা সমর্থনযোগ্য নয়।
.সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন.উত্তরার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা তাঁদের নিজস্ব ভাষায় লাইভ ভিডিও করতেন। এতে স্থানীয় লোকজন তাঁদের বক্তব্য বুঝতে পারতেন না। তাঁদের সঙ্গে কথা বলতে গেলেও অনেক সময় তাঁরা এড়িয়ে যেতেন।
তবে লাইভ ভিডিওতে কয়েকজন চীনা নাগরিকের বক্তব্য গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করে চীনা ভাষা জানেন, এমন চারজন বাংলাদেশির কাছ থেকে যাচাই করেছে প্রথম আলো। এসব বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তরায় অবস্থান করে ভিডিও ধারণ করলেও লাইভে চীনা নাগরিকদের কেউ কেউ বলতেন, তাঁরা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন। কেউ কেউ বাংলাদেশের নাগরিকদের দরিদ্র এবং তাঁদের বসবাসের পরিবেশ নোংরা ও স্যাঁতসেঁতে বলে বর্ণনা করতেন।
আবার কোনো কোনো ভিডিওতে বাংলাদেশি পুরুষদের হাতে টাকা এলে তা অপব্যবহার করার কথা বলতেন। চীনা নারী ভ্লগারদের কয়েকজনকে বলতে শোনা গেছে, ভারতে বিয়ে হওয়ায় তাঁরা এখানে স্বামী-সংসার নিয়ে থাকেন। .ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত.১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরে খালপাড়ে দাঁড়িয়ে টেকপাড়ার দৃশ্য দেখিয়ে লাইভ করছিলেন মিয়ানমিয়ান নামের এক চীনা নারী।
নিজেকে চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা হিসেবে পরিচয় দেন তিনি। লাইভ ভিডিওতে ওই স্থানকে নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেন। সেখানকার বাড়িঘরকে খুব নোংরা বলে মন্তব্য করেন।
টিনের ঘরের ভেতর একটি পাখাও নেই বলে উল্লেখ করেন তিনি। এলাকাটিকে অনগ্রসর, নোংরা ও অপরিচ্ছন্ন স্থান হিসেবে বর্ণনা করার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতিবাচক মন্তব্য করেন। একপর্যায়ে ভারতের মানুষের শৌচাগার ব্যবহারের ধরন নিয়েও বর্ণনা দিতে থাকেন।
টেকপাড়ায় ছোট্ট একটি সেতুর দুই পাশে রয়েছে কয়েকটি চায়ের দোকান। এসব দোকানে ভিডিও করছিলেন ওয়াং ওয়েই নামের আরেক চীনা নাগরিক। লাইভ ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এই যে তাঁরা চা পান করছেন, জানেন কি এটা কিসের চা।
এটা হলো গোমূত্রের চা। তাঁরা গোমূত্রের চা খান। ’পরে আরেকটি দোকানের সামনে গিয়ে তিনি বলেন, সেখানকার লোকজন নদীর নোংরা পানি দিয়ে তৈরি চা পান করছেন।
তাঁদের জীবনযাপনও খুব নোংরা বলে মন্তব্য করেন তিনি। অবশ্য সব চীনা নাগরিকের ভিডিওতে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক মন্তব্য ছিল না। কাউকে কাউকে দেশটি সম্পর্কে ইতিবাচক কথাও বলতে শোনা গেছে।



মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।