খেলাধুলা

ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে–ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তব

ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে–ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তব
ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে–ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তব
ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে–ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তব ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
সম্পাদকের পছন্দ

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়

Former Muslim rebel leader Abdulraof Macacua has been elected chief minister of the Philippines' Ban...

ইরান যুদ্ধের ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে শতভাগ অর্থ আদায়ের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে হারের ধাক্কা সামলাতে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ভোটারদের সন্তুষ্ট করতেই ট্রাম্প এমন অবাস্তব ও...

ইরান যুদ্ধের ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে শতভাগ অর্থ আদায়ের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে হারের ধাক্কা সামলাতে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ভোটারদের সন্তুষ্ট করতেই ট্রাম্প এমন অবাস্তব ও অহংকারপূর্ণ দাবি তুলেছেন। .ইরান যুদ্ধের সময় যেসব দেশকে ‘সুরক্ষা’ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে সামরিক ব্যয়ের ক্ষতিপূরণ নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
সম্পাদকের পছন্দ

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

ঈদ উৎসবের বাইরে সাধারণ সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া ঢালিউডে খুব একটা দেখা যায় না। স...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন। গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সংবাদদাতা রস ডাউথ্যাটের নেওয়া একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এ সুরক্ষার আওতায় থাকা দেশগুলোকে যুদ্ধের সব ধরনের খরচ শতভাগ পরিশোধ করতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা এসব অর্থ ফেরত পেতে যাচ্ছি। তারা এটি করতে বাধ্য, শতভাগ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না।

’.সাক্ষাৎকারে ট্রাম্প এবারই প্রথম সরাসরি ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। মার্কিন সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না বলেও মন্তব্য করেন তিনি। .সাক্ষাৎকারে ট্রাম্প এবারই প্রথম সরাসরি ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন।

.যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দল বড় ধরনের ধাক্কা খাওয়ার পরই মূলত এই ক্ষতিপূরণের দাবি সামনে এল। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষই এই পরাজয়ের অন্যতম কারণ ছিল বলে স্বয়ং প্রেসিডেন্টও স্বীকার করেছেন। অবশ্য যুদ্ধের সিদ্ধান্তকে ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলে শুরু থেকেই সমর্থন করে আসছেন ট্রাম্প।

তবে রাজনৈতিক ও সামরিকভাবে এ যুদ্ধ ‘কার্যত শেষ’ হয়েছে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি। .ক্ষতিপূরণ নিয়ে ট্রাম্পের এ দাবি এবং এর ফলে মার্কিন মিত্রদের ওপর কী প্রভাব পড়তে পারে, তা নিচে আলোচনা করা হলো:কোন কোন দেশের কাছে ক্ষতিপূরণ চান ট্রাম্পপ্রেসিডেন্ট ট্রাম্প এবারই প্রথম সুনির্দিষ্টভাবে ইসরায়েলের নাম উল্লেখ করলেন। দেশটি শুরু থেকেই ইরানের বিরুদ্ধে এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল।

সাক্ষাৎকারে নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প দাবি করেন, ‘আমরা ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছি। আমরা যদি তা না করতাম, তবে এ মুহূর্তে ইসরায়েল নামের কোনো দেশের অস্তিত্ব থাকত না, ইসরায়েল পুরোপুরি মুছে যেত। ’এর আগে গত জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের কথা বলেছিলেন।

তাঁর যুক্তি ছিল, হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনী যেভাবে পাহারা দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা দিচ্ছে, তার সুফল ভোগ করছে এ অঞ্চলের ধনী দেশগুলো। .ওই সময় ট্রাম্প বলেছিলেন, ‘আমরা বিশ্বের অত্যন্ত ধনী একটি অঞ্চলকে পাহারা দিচ্ছি এবং এর পেছনে আমাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ফলে এ সুরক্ষার বিনিময়ে আমরা অবশ্যই ক্ষতিপূরণ বুঝে নেব।

’ তখন তিনি অর্থ পরিশোধের তালিকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, বাহরাইন ও কুয়েতের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন। .আমরা ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছি। .তবে যুদ্ধ শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে শুরু থেকেই মতবিরোধ রয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালালেও উপসাগরীয় দেশগুলোর দাবি, ওয়াশিংটন এ সামরিক অভিযানের পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে কিছুই জানায়নি। অথচ যুদ্ধের জেরে ইরানের একের পর এক পাল্টা হামলার প্রধান শিকার হতে হয়েছে উপসাগরীয় দেশগুলোকেই। এ পরিস্থিতিতে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্যদেশগুলো সামরিক সংঘাতের বদলে শুরু থেকেই কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছে।

.ইরান যুদ্ধে মার্কিন খরচ কতমার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ৪ হাজার ৭১০ কোটি (৪৭ দশমিক ১ বিলিয়ন) ডলার। বাস্তবে এ যুদ্ধের মোট খরচের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। কারণ, মার্কিন বাহিনীর দেওয়া এ হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা তাদের ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রতি মাসে আরও ২০০ থেকে ৩০০ কোটি ডলার অতিরিক্ত খরচ হবে বলে গত সেপ্টেম্বরে প্রাক্কলন করেছে মার্কিন কংগ্রেসের বাজেট–সংক্রান্ত কার্যালয়। .ট্রাম্প কি সত্যিই এ অর্থ আদায় করবেনবিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত সরাসরি এমন কোনো পদক্ষেপ নেবেন না। যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ‘মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা’ কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল-জাজিরাকে বলেন, ট্রাম্পের এ বক্তব্যকে গুরুত্ব দিয়ে গ্রহণ করার মতো কোনো নীতিগত প্রস্তাব হিসেবে দেখার সুযোগ নেই।

এটি মূলত একধরনের ‘রাজনৈতিক বার্তা’। কুয়েত ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের সহযোগী ফেলো বদর আল-সাইফও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এ মন্তব্যকে খুব একটা পাত্তা দেবে না।

.বদর আল-সাইফ আরও বলেন, ‘আমার মনে হয় ট্রাম্প মার্কিন একটি টেলিভিশন চ্যানেলে যে বক্তব্য দিয়েছেন, তা মূলত নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে। উপসাগরীয় দেশগুলোও বিষয়টিকে সেভাবেই দেখবে। ’.এর আগে গত জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের কথা বলেছিলেন।

.মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষক স্টিফান লুকাসও ট্রাম্পের এ অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশের দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রকৃতপক্ষে তাঁর ওপর আসা দোষ চাপানোর জন্য কাউকে খুঁজছেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের বিপর্যয়কর ফলাফল থেকে মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতেই তিনি এখন নিজের সাধ্যমতো সবকিছু করছেন।

.উপসাগরীয় অঞ্চলের আরব মিত্রদের ওয়াশিংটনকে এমন বিশাল অঙ্কের কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বলেই মনে করেন স্টিফান লুকাস। তবে ট্রাম্প হয়তো ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে কিছুটা সিরিয়াস বা আন্তরিক হতে পারেন বলে আভাস দিয়েছেন এই বিশ্লেষক। বিশেষ করে চলতি বছরের পর ইসরায়েলকে আর কোনো মার্কিন সহায়তা দেওয়া হবে না বলে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এর অন্যতম কারণ হিসেবে লুকাস মনে করেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ইসরায়েলই মূলত তাঁকে ইরানের সঙ্গে এই ধ্বংসাত্মক ও বিপর্যয়কর যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। .এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প.ক্ষতিপূরণের ধরন কেমন হতে পারেউপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে ট্রাম্প ‘একেবারে নতুন কোনো কৌশল’ বেছে নিতে পারেন বলে মনে করেন বদর আল-সাইফ। তাঁর মতে, বিদ্যমান কোনো বাণিজ্যচুক্তি কিংবা উপসাগরীয় দেশগুলোর আগের কোনো বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্রাম্প এ যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে দেখাতে পারেন।

বদর আল-সাইফ বলেন, ‘ট্রাম্পের সামনে এমন অনেক চুক্তি রয়েছে, যেগুলোর সূত্র ধরে তিনি নিজের পাওনা দাবি করতে পারেন। কারণ, মার্কিন অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ করার ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর অনেক আগেরই প্রতিশ্রুতি রয়েছে। ’ইউনিভার্সিটি অব আমস্টারডামের মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ের সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদও প্রায় একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি মনে করেন, ওয়াশিংটন হয়তো উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রে আরও বেশি বিনিয়োগ করার জন্য চাপ দেবে এবং পরে সেটাকেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। .ফরিদ বুসাইদ বলেন, ‘এই ক্ষতিপূরণ সরাসরি নেওয়ার সম্ভাবনা কম। এটি মূলত হবে পরোক্ষ উপায়ে।

যেমন যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ বাড়ানো, আগের ক্রয়াদেশের বাইরেও নতুন করে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র কেনা কিংবা ট্রাম্পের আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সহযোগীদের ব্যবসায় অর্থ খাটানো। ’অতীতের দিকে তাকালে দেখা যায়, ট্রাম্প এর আগেও বিভিন্ন বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যচুক্তিকে যুক্তরাষ্ট্রের পাওয়া ‘উপহার’ বা ‘পাওনা শোধ’ হিসেবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছিলেন। যেমন ২০২৫ সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি বাণিজ্যচুক্তি সই হওয়ার পর ট্রাম্প দাবি করেছিলেন, ইইউ যুক্তরাষ্ট্রকে ৬০ হাজার কোটি (৬০০ বিলিয়ন) ডলার ‘উপহার’ দিয়েছে, যা মার্কিন প্রশাসন ‘যেকোনো ইচ্ছেমতো খাতে’ ব্যবহার করতে পারবে।

যদিও সেই যৌথ চুক্তিপত্রের মূল বিষয়বস্তু ছিল একেবারেই ভিন্ন। সেখানে মূলত বলা হয়েছিল, ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৌশলগত খাতে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে পারে—এমন একটি প্রত্যাশা করা হচ্ছে মাত্র। .মার্কিন প্রেসিডেন্ট প্রকৃতপক্ষে তাঁর ওপর আসা দোষ চাপানোর জন্য কাউকে খুঁজছেন।

স্টিফান লুকাস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি–বিষয়ক বিশ্লেষক.ঠিক একই মাসে জাপানের পক্ষ থেকে একটি নতুন মার্কিন-জাপান বাণিজ্যচুক্তির আওতায় ৫৫ হাজার কোটি (৫৫০ বিলিয়ন) ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। সে সময় ট্রাম্প একে ‘বেসবল খেলোয়াড়দের চুক্তি সইয়ের সময় পাওয়া বোনাসের’ সঙ্গে তুলনা করেছিলেন। এমনকি ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে বারবার দাবি করেছিলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পুরো খরচ মেক্সিকো সরকার দেবে।

যদিও সেই দেয়াল তৈরির কাজ কখনোই শেষ হয়নি এবং মেক্সিকো এর জন্য কোনো টাকাও দেয়নি। পরে ট্রাম্প তাঁর অবস্থান কিছুটা বদলে বলেন, মেক্সিকো এ দেয়ালের খরচের একটা ‘অংশ’ শোধ করবে। বাস্তবে তা-ও কখনো ঘটেনি।

একপর্যায়ে ট্রাম্প এমনও দাবি করেন, মেক্সিকোর সঙ্গে তাঁর করা নতুন বাণিজ্যচুক্তির সুফল থেকেই মূলত দেয়াল নির্মাণের খরচ উঠে আসবে। .ট্রাম্পের দাবিতে মার্কিন মিত্রদের প্রতিক্রিয়া কেমন হবেবিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে ইতিমধ্যে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া উপসাগরীয় মিত্ররা ট্রাম্পের এই দাবিকে মোটেও ভালোভাবে নেবে না। কারণ যে যুদ্ধ তারা শুরুই করেনি, তার জন্য নতুন করে অর্থ দিতে তারা কোনোভাবেই রাজি হওয়ার কথা নয়।

নিল কুইলিয়াম বলেন, সরাসরি কোনো ক্ষতিপূরণের দাবি এলে উপসাগরীয় নেতারা সম্ভবত ‘নীরব প্রতিরোধ’ গড়ে তুলবেন। তাঁদের যুক্তি হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, বিশাল বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে তাঁরা ইতিমধ্যেই আঞ্চলিক নিরাপত্তার পেছনে বড় অঙ্কের অবদান রাখছেন। তা ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি বড় ঘাঁটির রক্ষণাবেক্ষণের সব ধরনের খরচও এ উপসাগরীয় দেশগুলোই বহন করে।

.ফরিদ বুসাইদের মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এমন বেসামরিক ও অর্থনৈতিক দাবি মানতে একেবারেই নারাজ হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যুদ্ধের জেরে ইরান যখন পাল্টা হামলা চালিয়েছিল, তখন উপসাগরীয় দেশগুলোর বেসামরিক ও সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ’এদিকে বদর আল-সাইফ বলেন, ট্রাম্পের এমন ‘অহংকারপূর্ণ ও অপমান করে কথা বলার ভাষা’ সেসব অংশীদারদের জন্য ভালো বার্তা বয়ে আনে না, যারা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পেছনে বিপুল বিনিয়োগ করে আসছে।

ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আলাদা হওয়ার সুযোগ কম। ডারহাম ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের সহকারী অধ্যাপক মারজিয়াহ কুহি এসফাহানি মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েল সব সময় সাহায্য ‘পাওয়ার’ ভূমিকায় থেকেছে, সাহায্য ‘দেওয়ার’ নয়; আর এই দীর্ঘদিনের চেনা চরিত্র ইসরায়েল হঠাৎ বদলে ফেলবে—এমন সম্ভাবনা কম। মারজিয়াহ কুহি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনো গোয়েন্দা তথ্য বিনিময় করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে যৌথভাবে কাজ করছে।

তবে যুদ্ধের আর্থিক খরচের একটি বড় অংশ ইসরায়েলকে বহন করতে বলাটা তাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রীতির সম্পূর্ণ পরিপন্থী। তা ছাড়া ইসরায়েলের বর্তমান অভ্যন্তরীণ সম্পদের সীমাবদ্ধতাও এর বড় একটি কারণ। ’.নির্বাচনী চাল নাকি কৌশল বদল: কেন ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প।

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান
সম্পাদকের পছন্দ

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন একটি কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরে...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV