খেলাধুলাব্রেকিং

ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে

ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে
ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে
ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
পাসের হারে শীর্ষে ঢাকা, ফেলের হারে বরিশাল
সম্পাদকের পছন্দ

পাসের হারে শীর্ষে ঢাকা, ফেলের হারে বরিশাল

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জলবায়ু, প্রাণবৈচিত্র্য ও মরুকরণ ঘিরে জাতিসংঘের তিনটি রাষ্ট্রপক্ষ সম্মেলন হয়। ১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলন থেকে উঠে আসা তিনটি সনদের অঙ্গীকার বাস্তবায়নে এগুলো আয়োজিত হয়। তুরস্কের আন্তালিয়ায় গতকাল সোমবার শুরু হয়েছে তিন সম্মেলনের অন্যতম, বৈশ্বিক জলবায়ু সম্মেলন বা কপের ৩১ত...

জলবায়ু, প্রাণবৈচিত্র্য ও মরুকরণ ঘিরে জাতিসংঘের তিনটি রাষ্ট্রপক্ষ সম্মেলন হয়। ১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলন থেকে উঠে আসা তিনটি সনদের অঙ্গীকার বাস্তবায়নে এগুলো আয়োজিত হয়। তুরস্কের আন্তালিয়ায় গতকাল সোমবার শুরু হয়েছে তিন সম্মেলনের অন্যতম, বৈশ্বিক জলবায়ু সম্মেলন বা কপের ৩১তম আসর।

দেশে এক মাসে ২৮ সাংবাদিকের ওপর হামলা ও হয়রানি: বিএজে-র উদ্বেগজনক প্রতিবেদন
সম্পাদকের পছন্দ

দেশে এক মাসে ২৮ সাংবাদিকের ওপর হামলা ও হয়রানি: বিএজে-র উদ্বেগজনক প্রতিবেদন

বাংলাদেশে গত অক্টোবর মাসে অন্তত ২৮ জন সংবাদকর্মী হত্যা, শারীরিক হামলা ও আইনি হয়রানির শিকার হয়েছেন বল...

চলবে ২০ নভেম্বর পর্যন্ত। উপকূল, চর, পাহাড়, বরেন্দ্র থেকে নদী অববাহিকা পর্যন্ত জলবায়ু সংকট আর তা সামাল দেওয়ার ধরন জানাবোঝা এই সম্মেলনের প্রস্তুতির অংশ। নিম্নবর্গের অভিজ্ঞতা থেকেই মজবুত হয় রাষ্ট্রের দেনদরবারের ভিত।

এবারের জলবায়ু সম্মেলনে যাত্রার প্রস্তুতিপর্ব যুদ্ধের ছলকানিতে ভরপুর ছিল। মধ্যপ্রাচ্য, রাশিয়া ও ফ্রান্সের বহু ফ্লাইট বাতিল হয়েছে। জাপান, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপজুড়ে ঘরে ঘরে খাদ্য ও পানি মজুতের পরামর্শ দেওয়া হয়েছে।

সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড যুদ্ধ ও সংকটকালে বাঁচার জন্য নির্দেশিকা দিচ্ছে। ইরান ও পোল্যান্ড পারমাণবিক বোমা বিষয়ে নাগরিকদের সতর্ক করছে। যেন সবাই দারুণ প্রস্তুতি নিয়ে এক ‘মনমাতানো’ যুদ্ধ ডেকে আনছে।

.গণহত্যা (জেনোসাইড) আর পরিবেশ-হত্যা (ইকোসাইড) হজম করে ফেলা আমাদের কাছে যুদ্ধও যেন জায়েজ। যুদ্ধকে হজম করেই জলবায়ু সম্মেলনে অংশ নিতে ৮ নভেম্বর সকালে ঢাকা থেকে রওনা দিয়ে সেদিন বিকেলে পৌঁছাই তুরস্কের প্রাচীন শহর আন্তালিয়ায়। সবুজ আর নীলের আবহে লাল টিউলিপ কপ-৩১-এর লোগো।

নীল সমুদ্রের, সবুজ অরণ্যের আর লাল রং সংস্কৃতি ও সংকল্পের প্রতীক। সম্মেলনের প্রথম দিন, ৯ নভেম্বর ট্রামে মুরাতপাশা থেকে আকসু পৌঁছাই। সেখানে নেমে কপে যাওয়ার ট্রামের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।

নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করে ব্লু জোনে প্রবেশ করতে আরও চার ঘণ্টার অপেক্ষা। সম্মেলনের আয়োজন ও সভাপতির দায়িত্বে তুরস্ক থাকলেও আলোচনা ও দেনদরবারের নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। ৯ নভেম্বর উদ্বোধনী অধিবেশনে কপ-৩০-এর সভাপতি ব্রাজিলের আন্দ্রে কোরেয়া দো লাগো সম্মেলনের সভাপতিত্ব তুলে দেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুমের হাতে।

উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বাওয়েন। .উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব সাইমন স্টিয়েল সংকট সমাধানের গতি বহুগুণ বাড়ানোর আহ্বান জানান। তবে তিনি বলেন, কোনো কপই জাদুকরি সমাধান নয়।

বিজ্ঞান ও বাস্তবতার ভেতর বিশাল ব্যবধানকে কোনো কপ দূর করতে পারে না। পৃথিবী যেভাবে চলছে, সেভাবেই বিষয়গুলো মোকাবিলা করতে হবে।  যুদ্ধ বন্ধের, জলবায়ু অঙ্গীকার ও অর্থায়নের বাধ্যবাধকতার এবং বাস্তবায়নের কথা বললেও বাধ্যবাধকতার কোনো স্পষ্ট বার্তা ছাড়াই শুরু হওয়া তুরস্কের জলবায়ু সম্মেলনও কি মরণরেখায় দাঁড়িয়ে থাকা পৃথিবীর সঙ্গে আরেকটা ‘গ্রিনওয়াশ’ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে।

.জাতিসংঘ ২০০১ সালে ৬ নভেম্বরকে ‘যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে পরিবেশের অপব্যবহার প্রতিরোধে আন্তর্জাতিক দিবস’ ঘোষণা করে। কিন্তু পরিবেশ, জলবায়ু, বাস্তুতন্ত্র ও জনজীবনের ওপর যুদ্ধ ও সংঘাতের জুলুম থামাতে পারেনি কোনো জলবায়ু সম্মেলন। সামরিক যান ও যুদ্ধবিমান চালানো, অস্ত্র উৎপাদন, জ্বালানি স্থাপনায় হামলা, অগ্নিকাণ্ড ও দূষণের ভেতর দিয়ে যুদ্ধের পরিবেশগত প্রভাব জলবায়ু পঞ্জিকায় যুদ্ধের পরিবেশগত প্রভাব কতটুকু দীর্ঘস্থায়ী হয়, তা নিয়ে কি কোনো আলাপ হবে আন্তালিয়ায়।

আন্তর্জাতিক সাময়িকী কনজারভেশন বায়োলজিতে ২০০৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ১৯৫০ থেকে ২০০০ সালের মধ্যে প্রধান সশস্ত্র সংঘাতের ৯০ শতাংশের বেশি ঘটেছে প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ ‘হটস্পট’ আছে এমন দেশে, আর ৮০ শতাংশের বেশি সরাসরি হটস্পট এলাকার ভেতরে। .অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাঁচামাল আহরণ থেকে শুরু করে পরিবহন, উৎপাদন, ব্যবহার এবং যুদ্ধোত্তর ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পর্যন্ত সব পর্যায়েই প্রবল পরিবেশগত চাপ তৈরি হয়। .যুক্তরাজ্যভিত্তিক দুই সংস্থা সায়েন্টিস্টস ফর গ্লোবাল রেসপনসিবিলিটি ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির ২০২২ সালের এক হিসাবে, বৈশ্বিক সামরিক খাতের কার্বন বুটপ্রিন্ট বা কার্বন নিঃসরণ মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৫.৫ শতাংশ।

জাতীয় নিঃসরণ তালিকা প্রণয়নে আইপিসিসির ২০০৬ সালের নির্দেশিকায় সামরিক জ্বালানি ব্যবহার ‘নন-স্পেসিফাইড’ শ্রেণিতে হিসাব করার বিধান আছে। তবু সব দেশ সামরিক নিঃসরণের বিস্তারিত প্রকাশ করে না। .সুইডেনভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণাপ্রতিষ্ঠান সিপ্রির ২০২৫ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের অস্ত্র খাতে আয় ২০২৪ সালে দাঁড়ায় ৬৭৯ বিলিয়ন মার্কিন ডলারে।

এটি ২০২৩ সালের তুলনায় ৫.৯ শতাংশ বেশি। অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাঁচামাল আহরণ থেকে শুরু করে পরিবহন, উৎপাদন, ব্যবহার এবং যুদ্ধোত্তর ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পর্যন্ত সব পর্যায়েই প্রবল পরিবেশগত চাপ তৈরি হয়। তাই সামরিক খাতের পূর্ণ চক্রের নিখাদ হিসাব গণপরিসরে প্রকাশ করা জরুরি।

যুদ্ধের নিঃসরণ হিসাব করা আন্তর্জাতিক উদ্যোগ ইনিশিয়েটিভ অন জিএইচজি অ্যাকাউন্টিং অব ওয়ারের ২০২৬ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ৩১ কোটি ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে। এটি ফ্রান্সের এক বছরের মোট নিঃসরণের সমান। .জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বিক খাদ্য ও কৃষি তথ্য এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থার ২০২৬ সালের ইউক্রেন প্রতিবেদন জানায়, জরিপ করা অঞ্চলের কৃষক পরিবারের প্রায় ১৩ শতাংশ বিস্ফোরণের কারণে চাষযোগ্য জমি হারিয়েছে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত উপগ্রহভিত্তিক মূল্যায়নে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত গাজায় ২০২৫ সালের মে মাস নাগাদ ৯৭ শতাংশ বৃক্ষ-ফসল, ৮২ শতাংশ একবর্ষজীবী ফসল এবং ৮৯ শতাংশ তৃণভূমি ও পতিত জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৫ সালের ইসরায়েল-ইরান যুদ্ধে সৃষ্ট পরিবেশদূষণ নথিভুক্ত করেছে কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংঘাতে পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে ইউএনইপি ২০২৬ সালে এক বিবৃতি দেয়।

তাতে সতর্ক করা হয়েছে, জ্বালানি স্থাপনায় আগুন থেকে ছড়ানো বিষাক্ত কণা মাটি, পানি ও ফসলি জমি দূষিত করছে। .সুন্দরবন থেকে আমাজন বন ঝাঁঝরা কেন .জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকারি প্যানেল বা আইপিসিসির ২০২২ সালের মূল্যায়ন প্রতিবেদন দেখিয়েছে, ক্রমবর্ধমান উষ্ণায়নের কারণে স্থলজ, স্বাদুপানির ও সামুদ্রিক বাস্তুতন্ত্র অবক্ষয় ও প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে আছে। জলবায়ু সংকট ও যুদ্ধের যৌথ প্রভাব এই ঝুঁকিকে আরও জটিল করে তুলতে পারে।

জলবায়ুর আলাপকে বিসামরিকায়ন করতে হবে। যুদ্ধ ও সংঘাত বন্ধ না হলে কোনো জলবায়ু সম্মেলনই ন্যায়বিচারের প্রতিশ্রুতি নিশ্চিত করতে পারবে না। .বিগত জলবায়ু সংকট মোকাবিলার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের স্তরে নেওয়ার চেষ্টা থাকবে আন্তালিয়ায়।

সম্মেলনের প্রথম দিনের প্রতিপাদ্য ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’। পরের দিনগুলোর প্রতিপাদ্য পর্যায়ক্রমে জ্বালানি ও পরিবহন; শূন্য বর্জ্য ও সার্কুলার ইকোনমি; রেজিলিয়েন্ট শহর ও অবকাঠামো; অর্থ, বাণিজ্য, জলবায়ুভিত্তিক বিনিয়োগ ও কার্বন বাজার; এবং শিশু, তরুণ, শিক্ষা ও দক্ষতা। ১৫ নভেম্বর কোনো দেনদরবার হবে না, দিনটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির।

.গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০-এর থিম ছিল এমনই এক রীতি, ‘মুতিরাও’ বা সম্মিলিত শ্রম। কিন্তু বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার প্রবল ঘাটতি এই গ্রহকে নিদারুণ দুর্দশা ও উপনিবেশের বলয়েই বন্দী করে রাখছে। .১৬ নভেম্বর থেকে আবার পর্যায়ক্রমে বিজ্ঞান, শিল্প-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালকরণ; সমুদ্র, প্রকৃতি ও ভূমি; সামাজিক উন্নয়ন, জেন্ডার, পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য, লোকায়ত জ্ঞান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও ন্যায্য রূপান্তর; এবং বাস্তবায়ন সক্ষমতা ও অর্থায়ন।

২০ নভেম্বর চূড়ান্ত দেনদরবার। এ ছাড়া ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের সম্মেলন বা লিডার্স সামিট। .সমাধানের প্যাকেজ বহু, কিন্তু কৃষকের।

কৃষি কোথায়.জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অমীমাংসিত আলাপ আবারও উঠবে আন্তালিয়ায়। প্যারিস চুক্তির আওতায় দেশগুলো ২০৩৫ সাল পর্যন্ত নিঃসরণ কমানোর যে লক্ষ্য জমা দিয়েছে, তা প্রাক্-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য কতটা অপ্রতুল, সে প্রশ্নও আসবে। এ ছাড়া প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে বিশ্ব কতটা এগোল, তার দ্বিতীয় মূল্যায়ন বা গ্লোবাল স্টকটেক এবং ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষয়ক্ষতি তহবিল নিয়েও আলাপ হবে।

সমাধানভিত্তিক আলাপের জন্য কর্মসূচি বা অ্যাকশন এজেন্ডা ঠিক করেছে আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া। এর মধ্যে আছে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন বাড়ানো, শূন্য বর্জ্য ও মিথেন নিঃসরণ হ্রাস, সবুজ শিল্পায়ন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বিশেষ অর্থায়ন, জলবায়ুবান্ধব ভবন ও অবকাঠামো, খাদ্য, পানি ও কৃষির নিরাপত্তা এবং প্রাণবৈচিত্র্য সুরক্ষা। .ব্লু ও গ্রিন জোনে বিভক্ত এই সম্মেলনে মিলিত হয়েছেন প্রায় ২০০ রাষ্ট্রপক্ষের প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও), শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান, শিল্পী, লেখক, গবেষক, অধিকার ও জলবায়ুকর্মী, আদিবাসী, তরুণ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রায় ৬০ হাজার মানুষ।

তুরস্ক ১৯ নভেম্বরকে ‘ইমেজে’ দিবস ঘোষণা করেছে। ইমেজে তুর্কি সংস্কৃতির এক প্রাচীন রীতি, যেখানে গ্রামের মানুষ মিলেমিশে একে অন্যের কাজ করে দেন। গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০-এর থিম ছিল এমনই এক রীতি, ‘মুতিরাও’ বা সম্মিলিত শ্রম।

.স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) সময়সীমা তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর করায় আন্তালিয়ার দেনদরবারে বাংলাদেশের বুকের ওপর থেকে একটা চাপা পাথর সরে গেল। দেশের ৩০টি কৃষি প্রতিবেশ অঞ্চলের ঝুঁকিভিত্তিক অর্থায়ন, অনুদানভিত্তিক অভিযোজন তহবিল, ক্ষয়ক্ষতি তহবিলের ন্যায্য হিস্যা, লোকায়ত চর্চার অগ্রাধিকার, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার এবং জলবায়ু অভিবাসনের সংকটকে আলাপের কেন্দ্রে রাখা বাংলাদেশের জন্য জরুরি। এলডিসি গ্রুপ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও দক্ষিণ এশিয়ার হয়ে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ।

প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর নিজস্ব তহবিল ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’র আদলে উপকূলীয় বা অভিন্ন জলবায়ু ঝুঁকির দেশগুলোকে নিয়ে নতুন কোনো জোট বা তহবিলের প্রস্তাবও দিতে পারে বাংলাদেশ। বিখ্যাত ‘মসনবি শরিফ’-এ সুফি কবি জালালুদ্দিন রুমি বলেন, ‘…আমি খনিজ রূপে মরে গাছ হয়ে জন্মেছি, গাছ রূপে মরে প্রাণী হয়ে জন্মেছি, প্রাণী রূপে মরে মানুষ হয়ে জন্মেছি। তবে কেন মৃত্যুকে ভয় পাব।

’ প্রাণ-প্রকৃতির সঙ্গে মানুষের এই গভীর আত্মীয়তার বার্তা আমলে নিচ্ছেন না বিশ্বনেতারা। নিওলিবারেল ভোগ, অন্যায় লুণ্ঠন, যুদ্ধ আর উপনিবেশ এই গ্রহকে প্রতিদিন ভঙ্গুর করে তুলছে। রুমি আর নাসিরুদ্দিন হোজ্জার তুরস্ক কি এবার নতুন কোনো আশার বার্তা জানাবে।

.স্মৃতির সিন্দুক নিয়েই কি নিখোঁজ হবে পৃথিবী।

' ' ' - তদন্ত
সম্পাদকের পছন্দ

' ' ' - তদন্ত

Cricket অস্ট্রেলিয়া chief executive Todd Greenberg has said there's no "compelling reason" to re-ope...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV