রাজনীতিব্রেকিং

আসন্ন রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

আসন্ন রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি
আসন্ন রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি
আসন্ন রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

প্রকাশিত : ১২:৪০, ১২ নভেম্বর ২০২৬

প্রকাশিত : ১২:৪০, ১২ নভেম্বর ২০২৬। আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি।

এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। অর্থাৎ, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে।

নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এছাড়া কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। টিসিবির চেয়ারম্যান জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রমজানে পণ্য আমদানির বড় প্রস্তুতি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে।

এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন।

এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে ৫ লাখ ১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার টন বেশি। চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি।

এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের। রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১২ হাজার টন।

এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের। এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের।

অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার টন। টিসিবির বাড়তি ট্রাক, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বৃদ্ধির এ চিত্র আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। এশিয়ার সেরা কোম্পানির তালিকায় বাংলাদেশের তিনটি।

ইভ্যালিতে ৫০ শতাংশ ছাড়ে মুনস এর পোশাক। আমার জ্যোতি স্পেশাল স্কুলে ১০ লাখ টাকা অনুদান। বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নরের যোগদান।

ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করল পদ্মা ব্যাংক । ঢাকার সুপার শপগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু। রূপায়ন সিটি উত্তরায় বিশেষ অফার পাবেন রবির এলিট গ্রাহকরা।

আসন্ন রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি। মোবাইল কোর্টের কার্যক্রম প্রচারে প্রতি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ। হবিগঞ্জে বিকল ট্রাকে ডাকবাহী গাড়ীর ধাক্কা, নিহত ৩।

ঠাকুরগাঁওয়ে অসময়ে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কা। আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬।

টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা। পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত।

মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প। মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে। সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল।

গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা। ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার।

বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল।

বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার। শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক। স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের।

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর। তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য। মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো।

সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের। সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী।

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস।

পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত। কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ। ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার।

‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক । দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি।

নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল।

সূত্র: 21tv

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV