রাজনীতি

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ
আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ
আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আইইবির ঢাকা কেন্দ্রে সৃষ্ট হট্টগোলের জেরে শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী কয়েকটি প্যানেলের প্রার্থীদের অভিযোগ, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার সুযোগে বিএনপি-সমর্থিত হিসেবে পরিচিত ‘হলুদ প্যানেলের’ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

নিয়ম অনুযায়ী পোলিং অফিসারদের মাধ্যমে ব্যালট পেপার সরবরাহের কথা থাকলেও হলুদ প্যানেলের প্রতিনিধিরা নিজেরাই ভোটারদের হাতে ব্যালট তুলে দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। এ ছাড়া ভোটারদের আকৃষ্ট করতে কেন্দ্রের ভেতরে ও আশপাশে উপহারসামগ্রী বিতরণেরও অভিযোগ তোলেন তারা। প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী প্রার্থীদের দাবি, বিকেলের দিকে ভোটকেন্দ্রের বিশৃঙ্খলা ও অননুমোদিত তৎপরতায় বাধা দিতে গেলে হলুদ প্যানেলের কয়েকজন কর্মী-সমর্থক চড়াও হন।

এ সময় শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্য লাঞ্ছিত ও হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। অভিযোগকারী প্রার্থীরা আরও জানান, এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হলেও কমিশন তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তারা অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে হলুদ প্যানেলের দায়িত্বশীল কোনো নেতা কিংবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV