ধর্মব্রেকিং

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান
অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান
অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান

অবৈধভাবে ফুটপাত দখল করে এবং অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে বা মাথায় করে যাঁরা খাবার বিক্রি করছেন, তাঁদের এখন নিবন্ধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রবিধানমালার রেজিস্ট্রেশন ফরম ৫.১-এর ...

অবৈধভাবে ফুটপাত দখল করে এবং অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে বা মাথায় করে যাঁরা খাবার বিক্রি করছেন, তাঁদের এখন নিবন্ধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রবিধানমালার রেজিস্ট্রেশন ফরম ৫.১-এর ১(খ) অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক। স্থায়ী ঠিকানা ছাড়া কোনো আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে এবং নিবন্ধনের জন্য বিবেচিত হবে না।

বুধবার বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বললেন বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। ‎নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬ অনুযায়ী দেশের ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যস্থাপনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। ১ নভেম্বর থেকে এই নিবন্ধনের আবেদন নেওয়া শুরু হয়েছে।

‎ ‎শফিকুল ইসলাম জানান, এই ১৬ ধরনের খাদ্য ব্যবসার নিবন্ধনের জন্য কাউকে কোনো ফি দিতে হবে না। প্রবিধানমালায় নির্ধারিত ফরম ৫.১ যথাযথভাবে পূরণ করে জমা দিলে কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে নিবন্ধন দেবে। .নিবন্ধন চালুর কারণ ব্যাখ্যা করে বিএফএসএ চেয়ারম্যান বলেন, সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে ব্যবসায়ীরা বিএফএসএর তালিকাভুক্ত হবেন।

পরে সেই তালিকা ধরে তাঁদের নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি হঠাৎ প্রয়োজনে জরুরি মনিটরিংও সহজ হবে। তিনি আরও বলেন, নিবন্ধনের মাধ্যমে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ বা হয়রানি করার কোনো ইচ্ছা বিএফএসএর নেই।

এর আগে রাস্তার পাশে অস্থায়ী খাবারের ব্যবসা করতেও নিবন্ধন লাগবে বলে জানিয়েছিল বিএফএসএ। গত অক্টোবর মাসে বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেছিলেন, নিবন্ধনের মাধ্যমে তালিকা তৈরি করা হলে খাবার বিক্রেতাদের শৃঙ্খলায় আনা যাবে। প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়া যাবে।

জবাবদিহির জায়গা তৈরি হবে। তবে কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। তাঁর মতে, অনেকেই রাস্তায় খাবার বিক্রি করছেন।

কিন্তু এসব খাবারের কারণে কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা দেখভাল করা দরকার। তবে এর কিছুদিন পরেই এমন অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন তিনি। বুধবার ‎সকাল সাড়ে ১০টার দিকে বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। এ ছাড়া বক্তব্য দেন বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ এবং বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও মোহাম্মদ মোস্তফা। .গত ১৬ জুলাই জারি হওয়া প্রবিধানমালার আওতায় রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, ক্যাটারিং সেবাদাতা, প্যাকেটজাত খাবার উৎপাদনকারী, পাইকারি মুদি ব্যবসা, হিমাগার, ভোজ্যতেল উৎপাদনসহ মোট ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা নিবন্ধনের আওতায় এসেছে।

নিবন্ধনের মেয়াদ তিন বছর, এরপর নবায়ন করতে হবে। খাদ্যপণ্যের প্যাকেটে বিএফএসএর নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে, যাতে ভোক্তারা পণ্যের নিবন্ধন সম্পর্কে জানতে এবং অভিযোগ করতে পারেন। ‎‎এ ছাড়া শিশুদের ফর্মুলা দুধ, বিশেষ পথ্য, সম্পূরক খাদ্য, জৈব খাদ্য ও জিনগত বৈশিষ্ট্য পরিবর্তিত খাদ্যের মতো বিশেষায়িত চার ধরনের খাদ্যের ব্যবসায় নিবন্ধনের পাশাপাশি নির্দিষ্ট ফি দিয়ে লাইসেন্স নিতে হবে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধন বা লাইসেন্স ছাড়া এসব ব্যবসা চালানো দণ্ডনীয় অপরাধ।

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV