অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন গণযোগাযোগ ও সাংবাদিকতার ১১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন। ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সেরা ফল অর্জন করায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন। ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সেরা ফল অর্জন করায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।
.২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সিতারা পারভীন। তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ চালু করা হয়। এবার পুরস্কার পেয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাশাহুদ আহমেদ, অর্জিতা সূত্রধর, আকতারুল ইসলাম, তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া রহমান, সাদিয়া পারভীন, সানজানা জেবিন, ফাহিম হাসান, আলী হাসান ওয়াহিদ ও অনুষ্কা ব্যানার্জী।
অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন একজন মেধাবী, আদর্শবান আর পথপ্রদর্শক শিক্ষক। তাঁর চিন্তাচেতনা ছিল অত্যন্ত উন্নত। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি কাজ করেছেন।
তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। .উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের এ স্বীকৃতি আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের উচিত এ অনুপ্রেরণাকে ধারণ করে এগিয়ে যাওয়া এবং অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ ও চিন্তাকে স্মরণে রাখা।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অধ্যাপক সিতারা পারভীনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্মৃতিচারণা আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁর বহুত্ববাদী রাষ্ট্রচিন্তা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। .অতিথি বক্তা ছিলেন গণমাধ্যম পরামর্শক, লেখক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা।
তিনি বলেন, সাংবাদিকের কাজ শুধু সরকারের নীতি তুলে ধরা নয় বরং সেসব নীতি মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তাদের ভাবনা ও অভিজ্ঞতা কী—তা তুলে ধরা। সাংবাদিকদের লেখনিতে সাধারণ মানুষের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা জরুরি বলেও মন্তব্য করেন কুররাতুল-আইন-তাহমিনা। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকেরা অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতিচারণা করেন।
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন গণযোগাযোগ ও সাংবাদিকতার ১১ শিক্ষার্থী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।


মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।