রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় এক নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে জামিন দিয়েছেন আদালত।
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় এক নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সড়ক পরিবহন আইনে করা মামলায় ওই কিশোরের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন শিশু আদালত-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির।
আদালতের এক কর্মচারী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৪ থেকে ১৪ অক্টোবরের মধ্যে দুইবার তার জামিন আবেদন নাকচ করেন আদালত।
মূল প্রতিবেদন / সূত্র
দৈনিক ইত্তেফাক - প্রধান সংবাদ
মূল প্রতিবেদন পড়ুন